ঢাকা | |

জুলাই সনদের প্রতিটি অক্ষরকে আমরা বাস্তবায়ন করতে চাই: তথ্যমন্ত্রী

জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দীন স্বপন। তিনি বলেন, সনদের প্রতিটি বিষয়
  • আপলোড সময় : ৩ আগস্ট ২০২৬, দুপুর ৪:৩১ সময়
  • আপডেট সময় : ৩ আগস্ট ২০২৬, দুপুর ৪:৩১ সময়
জুলাই সনদের প্রতিটি অক্ষরকে আমরা বাস্তবায়ন করতে চাই: তথ্যমন্ত্রী

জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দীন স্বপন। তিনি বলেন, সনদের প্রতিটি বিষয় বাস্তবায়ন করা হবে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করে এবং সংসদের মাধ্যমেই। সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।


তথ্যমন্ত্রী বলেন, জুলাই সনদে সরকারের স্বাক্ষরের সঙ্গে শহীদদের আত্মত্যাগের স্মৃতি জড়িয়ে আছে। তাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নের আন্তরিক চেষ্টা থাকবে। তবে এর সবকিছুই সংসদীয় প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হবে এবং এর বাইরে যাওয়ার সুযোগ নেই। তিনি আরও বলেন, সরকার এই কাজটি জাতীয় ঐক্যের ভিত্তিতে সম্পন্ন করতে চায়। এজন্য সংসদ ও রাজনীতিতে সব দলের সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।


জহির উদ্দীন স্বপন অভিযোগ করেন, কেউ কেউ বিভিন্ন আদর্শের কথা বলে সচেতনভাবে বা অসচেতনভাবে অন্য রাজনৈতিক পক্ষের চক্রান্ত বাস্তবায়নের দায়িত্ব নিচ্ছেন। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। তার ভাষায়, সুশাসন প্রতিষ্ঠা এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
ব্যাক-টু-ব্যাক এলসির বিল ২৭০ দিনের বেশি বকেয়া হলে ইডিএফ ঋণ নয়

ব্যাক-টু-ব্যাক এলসির বিল ২৭০ দিনের বেশি বকেয়া হলে ইডিএফ ঋণ নয়