ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনার সঙ্গে পালানোর ফ্লাইট কীভাবে মিস করেছিলেন সালমান এফ রহমান অস্ত্র-সংকট সম্পর্কে জানতেন না ট্রাম্প, হেগসেথের সঙ্গে বাগ্‌যুদ্ধে জড়ান প্রেসিডেন্ট নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী ড. জাফর ইকবাল, ঢাবির সাবেক ভিসির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে আরও বেশি ডিজেল চেয়েছি: জ্বালানিমন্ত্রী জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে লংমার্চের ঘোষণা ১১-দলীয় ঐক্যের বিএনপির সভায় আওয়ামী লীগ নেতার ফুলেল শুভেচ্ছা, কয়েক লাখ টাকার লেনদেনের অভিযোগ প্রথম দিনেই জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে ভিড়, শেষ ৯০০ টিকিট আবারও বিক্ষোভে উত্তাল ভারতের ঝাড়খণ্ড, চলছে ৯ দিন ধরে রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা

ফিফাকে কড়া নোটিশ উয়েফার, ‘কোনো নথি নষ্ট করবেন না’

বিশ্বকাপ ফুটবলের বাণিজ্যিক মালিকানার একটি অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা থেকে সরে এলেও বিষয়টি নিয়ে চাপ কমাচ্ছে
  • আপলোড সময় : ৩ আগস্ট ২০২৬, দুপুর ১২:২০ সময়
  • আপডেট সময় : ৩ আগস্ট ২০২৬, দুপুর ১২:২০ সময়
ফিফাকে কড়া নোটিশ উয়েফার, ‘কোনো নথি নষ্ট করবেন না’

বিশ্বকাপ ফুটবলের বাণিজ্যিক মালিকানার একটি অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা থেকে সরে এলেও বিষয়টি নিয়ে চাপ কমাচ্ছে না ইউরোপের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। বরং সম্ভাব্য আইনি পদক্ষেপের প্রস্তুতি নিয়ে ফিফাকে আনুষ্ঠানিক নোটিশ পাঠিয়েছে সংস্থাটি। নোটিশে উয়েফা জানিয়েছে, প্রস্তাবিত বাণিজ্যিক কাঠামো নিয়ে তারা আইনি ব্যবস্থা, সালিস কিংবা নিয়ন্ত্রক সংস্থায় অভিযোগ করার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। একই সঙ্গে এ-সংক্রান্ত সব নথি, ই-মেইল এবং ডিজিটাল তথ্য সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে।


উয়েফা সতর্ক করে বলেছে, নোটিশ পাওয়ার পর কোনো নথি ধ্বংস, মুছে ফেলা, পরিবর্তন বা গোপন করা হলে তা প্রমাণ নষ্ট করার শামিল হিসেবে বিবেচিত হতে পারে। এমন পরিস্থিতিতে প্রয়োজনীয় আইনি প্রতিকার, নিষেধাজ্ঞা এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার সংরক্ষণ করছে সংস্থাটি। শুধু ফিফা সভাপতির কাছেই নয়, সংস্থার শীর্ষ কর্মকর্তাদের কাছেও প্রাসঙ্গিক নথি সংরক্ষণের নির্দেশ পাঠানো হয়েছে। পাশাপাশি সম্ভাব্য বিনিয়োগকারী গোষ্ঠীর সংশ্লিষ্ট ব্যক্তিদেরও একই ধরনের নোটিশ দিয়েছে উয়েফা।


এর আগে ফিফা একটি নতুন বাণিজ্যিক ইউনিট গঠন করে তার প্রায় ২০ শতাংশ শেয়ার বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা করেছিল। সেই উদ্যোগের মাধ্যমে কয়েকশ কোটি ডলার সংগ্রহের লক্ষ্য ছিল সংস্থাটির। তবে বিভিন্ন আঞ্চলিক ফুটবল কনফেডারেশনের তীব্র বিরোধিতা ও সমালোচনার মুখে শেষ পর্যন্ত পরিকল্পনা থেকে সরে আসে ফিফা। ফিফা জানায়, সংশ্লিষ্ট পক্ষগুলোর মতামত বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে উয়েফার সাম্প্রতিক পদক্ষেপে স্পষ্ট হয়েছে, পরিকল্পনা বাতিল হলেও বিষয়টি নিয়ে আইনি লড়াইয়ের সম্ভাবনা এখনো পুরোপুরি শেষ হয়নি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান