ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ইরান যুদ্ধ বন্ধে প্রতিনিধি পরিষদে ভোট, ট্রাম্পের বিরুদ্ধে ৭ রিপাবলিকান ব্যাক-টু-ব্যাক এলসির বিল ২৭০ দিনের বেশি বকেয়া হলে ইডিএফ ঋণ নয় ‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ সুদানে সোনার খনি ধসে নিহত ৬০ মন্দিরের মেহেদি পরলে এক বছরের মধ্যে বিয়ে নিশ্চিত, তিন ঘণ্টায় শেষ ৩৫০০ কেজি প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: ভারত এবার টানা ৫ দিন ছুটি কাটানোর সুযোগ সরকারি চাকরিজীবীদের ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত আমারই ছিল: আসিফ নজরুল বাংলাদেশের সার্বভৌম ঋণমান ‘নেগেটিভ’ থেকে উন্নীত করে ‘স্থিতিশীল’ করল মুডি'স ডিজেলের পরিবর্তে বিদ্যুতে চলবে রেল: ৩৮২২ কোটি টাকার নতুন প্রকল্প উঠছে একনেকে

এলএনজি গ্যাস সরবরাহ কমায় সারা দেশে গ্যাস সংকট

তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) সরবরাহ কমে যাওয়ায় এক সপ্তাহের বেশি সময় ধরে সারা দেশে তীব্র গ্যাস-সংকট চলছে।রোববার (২
  • আপলোড সময় : ২ আগস্ট ২০২৬, দুপুর ১১:৪৩ সময়
  • আপডেট সময় : ২ আগস্ট ২০২৬, দুপুর ১১:৪৩ সময়
এলএনজি গ্যাস সরবরাহ কমায় সারা দেশে গ্যাস সংকট
তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) সরবরাহ কমে যাওয়ায় এক সপ্তাহের বেশি সময় ধরে সারা দেশে তীব্র গ্যাস-সংকট চলছে।

রোববার (২ আগস্ট) সকাল থেকে রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে গিয়েও রীতিমতো ভোগান্তি পোহাতে হয়েছে গ্রাহকদের।

এদিন ফিলিং স্টেশনগুলোতে দেখা যায়, সিএনজি চালিত যানবাহনের দীর্ঘ লাইন। চালকরা জানান, গ্যাস সংকটের প্রভাব পড়েছে তাদের আয়-রোজগারে। গ্যাসের অভাবে ধুঁকছে শিল্পের চাকা।

একই চিত্র বাসাবাড়িতেও। চুলা না জ্বলায় রান্না করতে পারছেন না অনেকে। গ্যাস পাম্প কর্তৃপক্ষ বলছে, চাপ কম থাকায় চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ সম্ভব হচ্ছে না।

সরকারের জ্বালানি বিভাগ জানায়, মহেশখালীতে আগুনে ক্ষতিগ্রস্ত হয়ে বন্ধ একটি এলএনজি টার্মিনাল। সেটি চালু করতে ১০ আগস্ট পর্যন্ত সময় চেয়েছে এক্সিলারেট এনার্জি। এর আগে বন্ধ টার্মিনালের অক্ষত বয়লারটি চালুর চেষ্টা করা হচ্ছে। এটি চালু করা গেলে সংকট কিছুটা কমবে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হজের টাকা এজেন্সিকে দিলে সেই টাকার যাকাত দিতে হবে?

হজের টাকা এজেন্সিকে দিলে সেই টাকার যাকাত দিতে হবে?