ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: ভারত এবার টানা ৫ দিন ছুটি কাটানোর সুযোগ সরকারি চাকরিজীবীদের ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত আমারই ছিল: আসিফ নজরুল বাংলাদেশের সার্বভৌম ঋণমান ‘নেগেটিভ’ থেকে উন্নীত করে ‘স্থিতিশীল’ করল মুডি'স ডিজেলের পরিবর্তে বিদ্যুতে চলবে রেল: ৩৮২২ কোটি টাকার নতুন প্রকল্প উঠছে একনেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ৩ ককটেল বিস্ফোরণ ২০২৭ সালের দাখিল ও এসএসসিতে ১৩ বিষয়ে অভিন্ন প্রশ্নপত্র হজযাত্রীদের সেবায় অবহেলা বরদাশত করা হবে না: এজেন্সিগুলোর উদ্দেশে ধর্মমন্ত্রী মিছিলের প্রস্তুতি, ৩ মাইক্রোবাসসহ আওয়ামী লীগের ৩১ নেতাকর্মী আটক খোঁজ-খবর নিতে বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সরকারে থাকলেও আমরা রাজপথের সংগ্রাম ও জনগণের রাজনীতি ভুলে যাইনি: ইশরাক হোসেন

ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, সরকারের দায়িত্বে থাকলেও তারা রাজপথের আন্দোলন-সংগ্রামের রাজনীতি ভুলে
  • আপলোড সময় : ১ আগস্ট ২০২৬, দুপুর ১২:৪৩ সময়
  • আপডেট সময় : ১ আগস্ট ২০২৬, দুপুর ১২:৪৩ সময়
সরকারে থাকলেও আমরা রাজপথের সংগ্রাম ও জনগণের রাজনীতি ভুলে যাইনি: ইশরাক হোসেন

ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, সরকারের দায়িত্বে থাকলেও তারা রাজপথের আন্দোলন-সংগ্রামের রাজনীতি ভুলে যাননি। দেশবরেণ্য রাজনৈতিক নেতা ও সরকারের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে অশালীন ও শিষ্টাচারবহির্ভূত বক্তব্য অব্যাহত থাকলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও তিনি সতর্ক করেছেন।


শুক্রবার (৩১ জুলাই) রাতে রাজধানীর নয়াপল্টনে আয়োজিত এক মশাল মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানসহ শীর্ষ রাজনৈতিক নেতাদের নিয়ে কটূক্তির প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।


ইশরাক হোসেন বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, তবে শালীনতার সীমা লঙ্ঘন করে ব্যক্তিগত আক্রমণ বা কুরুচিপূর্ণ বক্তব্য গ্রহণযোগ্য নয়। অন্যায়ের বিরুদ্ধে আন্দোলনের ঐতিহ্য এখনও তাদের রাজনৈতিক শক্তির অংশ বলেও তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, গণতান্ত্রিক রাজনীতিকে তারা সমর্থন করেন এবং নতুন রাজনৈতিক শক্তির অংশগ্রহণকেও ইতিবাচকভাবে দেখেন। তবে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি রাজনৈতিক পরিবেশ নষ্ট করার চেষ্টা করে, তাহলে তা মেনে নেওয়া হবে না বলেও মন্তব্য করেন।


প্রতিমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত বক্তব্য ও উসকানিমূলক কর্মকাণ্ড বন্ধ না হলে রাজপথে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। সমাবেশে বিভিন্ন রাজনৈতিক ও সহযোগী সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হজের টাকা এজেন্সিকে দিলে সেই টাকার যাকাত দিতে হবে?

হজের টাকা এজেন্সিকে দিলে সেই টাকার যাকাত দিতে হবে?