ঢাকা | |
সংবাদ শিরোনাম :
এইচএসসির ফল জানার পদ্ধতি পরিবর্তন, জেনে নিন নতুন নিয়ম ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আসবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পে-স্কেলে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্তদের বেতন নির্ধারণ করে প্রজ্ঞাপন তাহসিফের লাশের সঙ্গে পাওয়া গেল আইফোন, আরও যা মিলল আমারে একটা বিরাট বড় শয়তানে ধরেছে: তাশরীফের বাবা হঠাৎ ডজনখানেক ক্ষেপণাস্ত্র ছুড়লো উত্তর কোরিয়া মা কাজে যাচ্ছিলেন, পেছন পেছন গিয়ে কাভার্ড ভ্যানের চাপায় প্রাণ গেল দুই মেয়ের শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোর দাবি নিয়ে পডকাস্টে যা বলেছিলেন তাহসিফ পেনাল্টি অনুশীলন ছাড়াই সিটির জয়, নায়ক গোলকিপার রুলি ‘ভিনি জুনিয়র প্রটোকল’ ভেঙে দুই ম্যাচ নিষিদ্ধ নেইমার

আগের বছরের তুলনায় আয় কমেছে জামায়াতের

নির্বাচন কমিশনে জমা দেওয়া বার্ষিক আয়-ব্যয়ের হিসাব অনুযায়ী, ২০২৫ সালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোট আয় হয়েছে ২৩ কোটি
  • আপলোড সময় : ৩০ জুলাই ২০২৬, বিকাল ৫:৩৪ সময়
  • আপডেট সময় : ৩০ জুলাই ২০২৬, বিকাল ৫:৩৪ সময়
আগের বছরের তুলনায় আয় কমেছে জামায়াতের

নির্বাচন কমিশনে জমা দেওয়া বার্ষিক আয়-ব্যয়ের হিসাব অনুযায়ী, ২০২৫ সালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোট আয় হয়েছে ২৩ কোটি ৬৮ লাখ ২৪ হাজার ১৩৯ টাকা। একই সময়ে দলটির মোট ব্যয় দাঁড়িয়েছে ২৩ কোটি ৯১ লাখ ৮৬ হাজার ৯৩৪ টাকা। ফলে বছর শেষে দলটির আয় থেকে ব্যয় ২৩ লাখ ৬২ হাজার ৭৯৫ টাকা বেশি হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, ২০২৫ সালের শুরুতে দলটির হাতে ছিল প্রায় ১৫ কোটি ৭৩ লাখ টাকা। বছর শেষে নগদ অর্থ রয়েছে ৭ কোটি ৫১ লাখ ১৩ হাজার ৬৫ টাকা এবং ব্যাংক হিসাবে জমা রয়েছে ৭ কোটি ৯৮ লাখ ৩১ হাজার ৩৬৩ টাকা।


হিসাব পর্যালোচনায় দেখা গেছে, আগের বছরের তুলনায় ২০২৫ সালে দলটির আয় উল্লেখযোগ্যভাবে কমেছে। ২০২৪ সালে জামায়াতে ইসলামীর মোট আয় ছিল ২৮ কোটি ৯৭ লাখ ২৯৯ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে আয় কমেছে ৫ কোটি ২৮ লাখ ৭৬ হাজার ১৬০ টাকা। অন্যদিকে, নির্বাচন কমিশনে জমা দেওয়া বিএনপির আয়-ব্যয়ের হিসাব অনুযায়ী, ২০২৫ সালে দলটির মোট আয় হয়েছে ২২ কোটি ১৯ লাখ ৫৫ হাজার ১৮২ টাকা। একই সময়ে ব্যয় হয়েছে ১৫ কোটি ২৬ লাখ ১০ হাজার ৮৫৭ টাকা। ফলে দলটির উদ্বৃত্ত রয়েছে প্রায় ৬ কোটি ৯৩ লাখ টাকা।


বিএনপির দেওয়া তথ্যে আরও উল্লেখ করা হয়েছে, দলটির ব্যাংক হিসাবে প্রায় ২৮ কোটি ৪ লাখ ৭১ হাজার টাকা জমা রয়েছে। পাশাপাশি হাতে নগদ রয়েছে ২ লাখ ৭৯ হাজার ৭০০ টাকা। সব মিলিয়ে দলটির মোট তহবিলের পরিমাণ প্রায় ২৮ কোটি ৭ লাখ টাকা। নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর জন্য প্রতি বছর ৩১ জুলাইয়ের মধ্যে আগের পঞ্জিকাবর্ষের আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে জমা দেওয়া বাধ্যতামূলক।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মাদ্রাসা শিক্ষককে থাপ্পড় দেওয়া রুমিকে গ্রেপ্তার করতে পুলিশের অভিযান

মাদ্রাসা শিক্ষককে থাপ্পড় দেওয়া রুমিকে গ্রেপ্তার করতে পুলিশের অভিযান