ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশ কাজ করছে: হুমায়ুন কবির বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী সৌদি আরবের লোহিত সাগরে ইয়ানবু বন্দরের কাছে তেলবাহী জাহাজে হামলা সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব আইফোনের কিস্তির চাপে যমুনায় ঝাঁপ দিলেন নৃত্যশিল্পী চেকপোস্ট দেখে পালানোর চেষ্টা, তল্লাশিতে মিললো বিদেশি পিস্তল ১৮০ দিনে সরকারের অপরিকল্পিত সিদ্ধান্ত ও অব্যবস্থাপনায় বেড়েছে জনভোগান্তি: ১১ দলীয় জোট ১৮০ দিনের কাজের জবাবদিহিতায় গণমাধ্যমের সামনে আবুল হোসেন খান ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা

জাসদের ইনুকে জেতাতে শপথ নিলেন আওয়ামী লীগ নেতাকর্মীরা

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনটি প্রধানমন্ত্রীকে উপহার দেবেন বলে
  • আপলোড সময় : ২৭ ডিসেম্বর ২০২৩, সকাল ৮:৬ সময়
  • আপডেট সময় : ২৭ ডিসেম্বর ২০২৩, সকাল ৮:৬ সময়
জাসদের ইনুকে জেতাতে শপথ নিলেন আওয়ামী লীগ নেতাকর্মীরা ছবি : সংগৃহীত
আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনটি প্রধানমন্ত্রীকে উপহার দেবেন বলে শপথ করেছেন আওয়ামী লীগ নেতাকর্মীসহ জনপ্রতিনিধিরা।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রাতে কুষ্টিয়ার মিরপুর উপজেলার মিরপুর বাজারে আওয়ামী লীগ আয়োজিত সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দসহ তৃণমূলের দলীয় নেতা-কর্মী ও জনপ্রতিনিধিরা এ শপথ করেন।

এ সময় আওয়ামী লীগের নেতারা তাদের বক্তব্যে বলেন, আওয়ামী লীগ, যুবলীগ সহ সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীদের একত্রে একযোগে কাজ করার জন্য নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ভার্চ্যুয়াল মিটিংয়েও একই নির্দেশনা দিয়েছেন। ইতোমধ্যে আমরা বিভিন্ন জায়গায় ছিলাম। কিন্তু এখন আমরা এক জায়গায় হয়েছি এবং মহাজোটের প্রার্থীকে (নৌকা প্রতীক) বিজয়ী করতে একমত পোষণ করেছি। আমরা সবাই নৌকার পক্ষে কাজ করবো। নৌকার জয় হবেই হবে ইনশাআল্লাহ। অনেকেই আমাদের ভয়ভীতি দেখাচ্ছিলেন। তবে এখন আর কোনো ভয় নেই। কিছুকিছু নেতা ভয় দেখাচ্ছে, নৌকার বিরোধিতা করছেন। তারা আওয়ামী লীগের ছত্রচ্ছায়ায় থেকে টাকা-পয়সার মালিক হয়েছেন।

তারা আরও বলেন, ইনু সাহেব কেন্দ্রীয় নেতা, যোগ্য নেতা। তিনি এই নির্বাচনী এলাকার ব্যাপক উন্নয়ন করেছেন। আমরা সবাই নৌকার প্রার্থীর পক্ষে কাজ করব। সবাই নৌকায় ভোট দিব। নৌকার জয় হবেই হবে। নৌকার পক্ষে কাজ করা আমাদের ঈমানি দায়িত্ব ও কর্তব্য। মিরপুর ভেড়ামারা উপজেলার উন্নয়ন এবং বঙ্গবন্ধুর স্বপ্ন অসাম্প্রদায়িক বাংলাদেশ নির্মাণে নৌকার প্রার্থী  হাসানুল হক ইনু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাকে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আসনটি উপহার দেওয়া হবে। এ সময় বক্তারা ভোটকেন্দ্রে গিয়ে সবাইকে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন মিরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র এনামুল হক, মিরপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নজরুল ইসলাম মল্লিক, কুষ্টিয়া জেলা পরিষদের সদস্য মোহাম্মদ আলী জোয়ার্দার, কুষ্টিয়া জেলা যুবলীগের সভাপতি রবিউল ইসলাম, মিরপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতাহার আলী, রুহুল আলম, সদরপুর ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল ইসলাম, পোড়াদহ ইউনিয়নের চেয়ারম্যান ফারুকুজ্জামান জনসহ আওয়ামী লীগ, যুবলীগ, জনপ্রতিনিধিরাসহ সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই

চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই