ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের সার্বভৌম ঋণমান ‘নেগেটিভ’ থেকে উন্নীত করে ‘স্থিতিশীল’ করল মুডি'স ডিজেলের পরিবর্তে বিদ্যুতে চলবে রেল: ৩৮২২ কোটি টাকার নতুন প্রকল্প উঠছে একনেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ৩ ককটেল বিস্ফোরণ ২০২৭ সালের দাখিল ও এসএসসিতে ১৩ বিষয়ে অভিন্ন প্রশ্নপত্র হজযাত্রীদের সেবায় অবহেলা বরদাশত করা হবে না: এজেন্সিগুলোর উদ্দেশে ধর্মমন্ত্রী মিছিলের প্রস্তুতি, ৩ মাইক্রোবাসসহ আওয়ামী লীগের ৩১ নেতাকর্মী আটক খোঁজ-খবর নিতে বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হঠাৎ আঞ্চলিক কার্যালয়ে প্রশাসক, দেখলেন ডিএসসিসি ‘২৫ শতাংশই অনুপস্থিত’ যানজট কমাতে ১৫ দিন পর পর সমন্বয় সভা কপোতাক্ষ নদের ভাঙন আতঙ্কে বাঁধ পাহারা দিচ্ছে মানুষ

স্পেনের শ্রেষ্ঠত্ব মেনে নিল আর্জেন্টিনা!

২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের পরও প্রতিপক্ষের কৃতিত্ব অকপটে স্বীকার করেছেন আর্জেন্টিনা জাতীয় দলের ভিডিও বিশ্লেষক ও
  • আপলোড সময় : ২৯ জুলাই ২০২৬, দুপুর ২:১১ সময়
  • আপডেট সময় : ২৯ জুলাই ২০২৬, দুপুর ২:১১ সময়
স্পেনের শ্রেষ্ঠত্ব মেনে নিল আর্জেন্টিনা!

২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের পরও প্রতিপক্ষের কৃতিত্ব অকপটে স্বীকার করেছেন আর্জেন্টিনা জাতীয় দলের ভিডিও বিশ্লেষক ও কোচ লিওনেল স্কালোনির সহকারী মাতিয়াস মানা। তার মতে, ফাইনালে স্পেনই ছিল মাঠের সবচেয়ে পরিণত, নিয়ন্ত্রিত এবং সেরা দল, তাই শিরোপাও তাদেরই প্রাপ্য ছিল। এক সাক্ষাৎকারে মাতিয়াস মানা জানান, আবেগ নয়, কৌশলগত দৃষ্টিকোণ থেকে তিনি ফাইনাল ম্যাচটি কয়েকবার বিশ্লেষণ করেছেন। তার মূল্যায়নে, নির্ধারিত সময়েই স্পেন ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে আর্জেন্টিনার ওপর আধিপত্য প্রতিষ্ঠা করেছিল।


তিনি বলেন, অতিরিক্ত সময়ের খেলা তিনি বিশ্লেষণ করেননি। কারণ সেই সময়ে আবেগের প্রভাব বেশি থাকে। বরং নির্ধারিত সময়ের খেলাতেই স্পেনের বল দখল, মাঝমাঠের নিয়ন্ত্রণ, নিখুঁত পাসিং এবং কার্যকর চাপ প্রয়োগ তাদের শ্রেষ্ঠত্ব স্পষ্টভাবে তুলে ধরেছে। তবে পরাজয়ের পরও আর্জেন্টিনার ফুটবল দর্শনের প্রতি আস্থা হারাননি মানা। তিনি বলেন, আর্জেন্টিনার নিজস্ব খেলার ধারা রয়েছে এবং ভবিষ্যতেও সেই দর্শন অনুসরণ করেই জাতীয় দল এগিয়ে যাবে। তার মতে, যুব পর্যায় থেকেও একই ধরনের ফুটবল দর্শন গড়ে তোলা হচ্ছে, যা ভবিষ্যতে দলকে আবারও সাফল্যের পথে ফিরিয়ে আনবে।


বিশ্বকাপে দলের পারফরম্যান্স নিয়ে তিনি কোচিং স্টাফ ও খেলোয়াড়দেরও প্রশংসা করেন। মানা বলেন, সবাই নিজেদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছেন এবং পুরো টুর্নামেন্টজুড়ে দল হিসেবে আর্জেন্টিনা অসাধারণ লড়াই করেছে। ফাইনালের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নানা ষড়যন্ত্র তত্ত্বও উড়িয়ে দিয়েছেন তিনি। তার ভাষায়, কোনো দল হারলে এমন আলোচনা প্রায়ই দেখা যায়। কিন্তু মাঠের ফলাফলই চূড়ান্ত সত্য। যে দল ভালো খেলেছে, তাদের অভিনন্দন জানিয়ে সামনে এগিয়ে যাওয়াই সবচেয়ে সঠিক পথ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হজের টাকা এজেন্সিকে দিলে সেই টাকার যাকাত দিতে হবে?

হজের টাকা এজেন্সিকে দিলে সেই টাকার যাকাত দিতে হবে?