ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের সঙ্গে টেকসই অংশীদারত্ব গড়তে আগ্রহী জাপান, বিনিয়োগ বাড়ানোর সম্ভাবনা ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যে টিআইবির উদ্বেগ, অপসারণের দাবি চৌদ্দগ্রামে বালু ওঠানো-নামানো নিয়ে বিরোধ, ইসলামী সংগীতশিল্পীকে পিটিয়ে হত্যার অভিযোগ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন পেলেন এলিজা জামান, বাদ পড়লেন মেঘনা আলম জাপানের সাবেক প্রধানমন্ত্রী ইয়াসুও ফুকুদার মৃত্যু, বয়স হয়েছিল ৯০ বছর নিকলীতে ঘর থেকে তুলে ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তার মহানবীকে নিয়ে কটূক্তির অভিযোগে তাহিরপুরে যুবক পুলিশ হেফাজতে, ভুয়া আইডির দাবি বিকল্প পুনর্বাসন নিশ্চিত না করে হকার উচ্ছেদ বন্ধের দাবি, গ্রেপ্তার করলে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগের দাবিতে শাহবাগে গণবিক্ষোভ করবে এনসিপি

ম্যাজিস্ট্রেটকে ‘ঠান্ডা খেয়ে চলে যেতে’ বলার পর ৩ লাখ টাকা জরিমানা

গাজীপুরে অনুমোদনহীনভাবে প্রাণী খাদ্য উৎপাদন ও ভুয়া মানচিহ্ন ব্যবহার করে পণ্য বিক্রির অভিযোগে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান চালিয়েছে
  • আপলোড সময় : ২৭ জুলাই ২০২৬, দুপুর ১:৪৯ সময়
  • আপডেট সময় : ২৭ জুলাই ২০২৬, দুপুর ১:৪৯ সময়
ম্যাজিস্ট্রেটকে ‘ঠান্ডা খেয়ে চলে যেতে’ বলার পর ৩ লাখ টাকা জরিমানা

গাজীপুরে অনুমোদনহীনভাবে প্রাণী খাদ্য উৎপাদন ও ভুয়া মানচিহ্ন ব্যবহার করে পণ্য বিক্রির অভিযোগে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। অভিযানের সময় মালিক উপস্থিত না হয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে ‘ঠান্ডা খেয়ে চলে যেতে’ বললেও শেষ পর্যন্ত আইনের হাত থেকে রেহাই পাননি। প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।


রোববার গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এই ব্যবস্থা নেওয়া হয়। অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে মৎস্য অধিদপ্তর ও মান নিয়ন্ত্রণ সংস্থার কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। অভিযোগ অনুযায়ী, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় সরকারি অনুমোদন ছাড়াই মাছ ও পশুখাদ্য উৎপাদন এবং বাজারজাত করে আসছিল। এছাড়া অনলাইনে ভুয়া মানচিহ্ন ও নম্বর ব্যবহার করে ক্রেতাদের বিভ্রান্ত করারও প্রমাণ পাওয়া যায়।


অভিযানের সময় মালিককে ঘটনাস্থলে উপস্থিত হতে ফোন করা হলেও তিনি না এসে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে পরে অফিসে দেখা করার কথা বলেন এবং অভিযানের সময় ফিরে যেতে অনুরোধ করেন। তবে তদন্তে একাধিক অনিয়মের সত্যতা পাওয়ায় আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, প্রাণী খাদ্য উৎপাদনে বৈধ অনুমোদন না থাকা, ভুয়া মানচিহ্ন ব্যবহার এবং প্রতারণামূলক প্রচারণার দায়ে সংশ্লিষ্ট আইন অনুযায়ী প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মোট ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু

শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু