ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনার সঙ্গে পালানোর ফ্লাইট কীভাবে মিস করেছিলেন সালমান এফ রহমান অস্ত্র-সংকট সম্পর্কে জানতেন না ট্রাম্প, হেগসেথের সঙ্গে বাগ্‌যুদ্ধে জড়ান প্রেসিডেন্ট নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী ড. জাফর ইকবাল, ঢাবির সাবেক ভিসির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে আরও বেশি ডিজেল চেয়েছি: জ্বালানিমন্ত্রী জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে লংমার্চের ঘোষণা ১১-দলীয় ঐক্যের বিএনপির সভায় আওয়ামী লীগ নেতার ফুলেল শুভেচ্ছা, কয়েক লাখ টাকার লেনদেনের অভিযোগ প্রথম দিনেই জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে ভিড়, শেষ ৯০০ টিকিট আবারও বিক্ষোভে উত্তাল ভারতের ঝাড়খণ্ড, চলছে ৯ দিন ধরে রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা

বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার পাশে থাকবে: প্রধানমন্ত্রী

বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে নতুন শিল্প স্থাপন ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশীয় কিংবা
  • আপলোড সময় : ২৩ জুলাই ২০২৬, বিকাল ৫:৩৬ সময়
  • আপডেট সময় : ২৩ জুলাই ২০২৬, বিকাল ৫:৩৬ সময়
বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার পাশে থাকবে: প্রধানমন্ত্রী

বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে নতুন শিল্প স্থাপন ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশীয় কিংবা বিদেশি—যে কোনো বিনিয়োগকারী বাংলাদেশে মূলধন বিনিয়োগ করলে সরকার নীতিগত সহায়তা, প্রাতিষ্ঠানিক সহযোগিতা এবং বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবে। বৃহস্পতিবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ‘বৈদেশিক বিনিয়োগ ত্বরান্বিতকরণ’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে দেশি-বিদেশি শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি, বিনিয়োগকারী এবং অর্থনৈতিক বিশেষজ্ঞরা অংশ নেন।


প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন দ্রুত বিকাশমান একটি অর্থনীতি। বিশাল অভ্যন্তরীণ বাজার, তরুণ কর্মশক্তি, কৌশলগত ভৌগোলিক অবস্থান এবং স্থিতিশীল নীতিগত পরিবেশ দেশের বিনিয়োগ সম্ভাবনাকে আরও শক্তিশালী করেছে। নিজের ব্যবসায়িক অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, একটি ব্যবসার সফলতা শুধু উদ্যোক্তার দক্ষতার ওপর নির্ভর করে না; সরকারের কার্যকর নীতি, সহজ প্রশাসনিক ব্যবস্থা এবং বিনিয়োগের নিরাপত্তাও সমান গুরুত্বপূর্ণ। সেই বাস্তবতা বিবেচনায় নিয়েই বর্তমান সরকার বিনিয়োগবান্ধব সংস্কার কার্যক্রম এগিয়ে নিচ্ছে।


তিনি জানান, সরকার ইতোমধ্যে আইনি ও নিয়ন্ত্রক কাঠামোর আধুনিকায়ন, বিনিয়োগ সুরক্ষা জোরদার, কর ও ভ্যাট ব্যবস্থা সহজীকরণ, দ্রুত বিরোধ নিষ্পত্তি এবং বিদেশি বিনিয়োগকারীদের মুনাফা নির্বিঘ্নে নিজ দেশে পাঠানোর প্রক্রিয়া সহজ করার উদ্যোগ নিয়েছে। এছাড়া পুঁজিবাজারকে আরও শক্তিশালী করা, নতুন উদ্যোক্তা ও স্টার্টআপে সহায়তা, অপ্রয়োজনীয় প্রশাসনিক জটিলতা কমানো, সরকারি সেবার ডিজিটাল রূপান্তর এবং বন্দর, জ্বালানি ও লজিস্টিকস অবকাঠামোর উন্নয়নেও সরকার কাজ করছে বলে জানান তিনি।


প্রধানমন্ত্রী বলেন, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করার লক্ষ্য নিয়ে সরকার এগিয়ে যাচ্ছে। এ লক্ষ্যে নবায়নযোগ্য জ্বালানি, ওষুধশিল্প, ইলেকট্রনিক্স, ডিজিটাল সেবা, কৃষি-প্রক্রিয়াজাত শিল্প, উন্নত বস্ত্রশিল্প, স্বাস্থ্যসেবা এবং লজিস্টিকস খাতকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, সরকারের লক্ষ্য শুধু বিদেশি বিনিয়োগ আকর্ষণ নয়, বরং দীর্ঘমেয়াদি ও আস্থাভিত্তিক অংশীদারিত্ব গড়ে তোলা। বিনিয়োগকারীদের বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার অংশীদার হয়ে নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান