ঢাকা | |
সংবাদ শিরোনাম :
টাকা-পয়সা নিয়ে দ্বন্দ্ব, গোয়ালন্দে ছুরিকাঘাতে যুবলীগ নেতার মৃত্যু নাটোরে বিশ্বমানের পর্যটন ব্যবস্থা গড়ে তোলা হবে: পর্যটনমন্ত্রী ফাঁকা সড়কে দুই বাসই দ্রুতগতিতে চলছিল, চালকদের চোখে ছিল ঘুম: পুলিশ নাটোরে পর্যটনমন্ত্রীর পথসভা থেকে পিস্তলসহ যুবক আটক মিরপুরে প্রাইভেট কার থেকে বিএনপি নেতাকে গুলি, আহত নারীসহ ২ এক দল জুলাইয়ের কৃতিত্ব নিয়েই বেশি ব্যস্ত: তথ্যমন্ত্রী ২০ টাকার টিকিটে ৩০ লাখ টাকা পাচ্ছেন কৃষক হানিফ মিয়া হাসপাতালে মিঠুন চক্রবর্তী, দেখতে গেলেন শুভেন্দু অধিকারী বিচার বিভাগের সবচেয়ে বড় সংকট মানবিক মূল্যবোধসম্পন্ন বিচারকের: আইনমন্ত্রী গ্রিস উপকূল থেকে দুই শতাধিক অভিবাসী উদ্ধার, অধিকাংশই বাংলাদেশি

আগামী ২৪ ঘণ্টায় দেশের চার অঞ্চলে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা আরও বেড়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টাসহ টানা
  • আপলোড সময় : ২৩ জুলাই ২০২৬, সকাল ৯:৩১ সময়
  • আপডেট সময় : ২৩ জুলাই ২০২৬, সকাল ৯:৩১ সময়
আগামী ২৪ ঘণ্টায় দেশের চার অঞ্চলে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা আরও বেড়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টাসহ টানা পাঁচ দিন দেশের বিভিন্ন এলাকায় কম-বেশি বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এর মধ্যে চার বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। একই সঙ্গে পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকির বিষয়েও সতর্ক করা হয়েছে।


বুধবার সন্ধ্যায় প্রকাশিত ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, মৌসুমি বায়ুর বিস্তৃত অংশ ভারতের উত্তরাঞ্চল হয়ে বাংলাদেশের দক্ষিণাঞ্চল অতিক্রম করে উত্তর-পূর্বাঞ্চল পর্যন্ত বিস্তৃত রয়েছে। পাশাপাশি এর একটি অংশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত ছড়িয়ে আছে। বর্তমানে দেশের দক্ষিণাঞ্চলে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা আরও জোরালো হয়েছে।


পূর্বাভাস অনুযায়ী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কয়েকটি এলাকায় ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। অতিরিক্ত বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি অঞ্চলের কোথাও কোথাও ভূমিধসের ঝুঁকি তৈরি হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর।


এ অবস্থায় পাহাড়ি এলাকায় বসবাসকারী মানুষকে সতর্ক থাকার পাশাপাশি অপ্রয়োজনীয়ভাবে ঝুঁকিপূর্ণ স্থানে যাতায়াত না করার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে ভারী বৃষ্টির কারণে নিচু এলাকায় জলাবদ্ধতা এবং সড়ক যোগাযোগে সাময়িক বিঘ্ন ঘটতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান