ঢাকা | |
সংবাদ শিরোনাম :
টাকা-পয়সা নিয়ে দ্বন্দ্ব, গোয়ালন্দে ছুরিকাঘাতে যুবলীগ নেতার মৃত্যু নাটোরে বিশ্বমানের পর্যটন ব্যবস্থা গড়ে তোলা হবে: পর্যটনমন্ত্রী ফাঁকা সড়কে দুই বাসই দ্রুতগতিতে চলছিল, চালকদের চোখে ছিল ঘুম: পুলিশ নাটোরে পর্যটনমন্ত্রীর পথসভা থেকে পিস্তলসহ যুবক আটক মিরপুরে প্রাইভেট কার থেকে বিএনপি নেতাকে গুলি, আহত নারীসহ ২ এক দল জুলাইয়ের কৃতিত্ব নিয়েই বেশি ব্যস্ত: তথ্যমন্ত্রী ২০ টাকার টিকিটে ৩০ লাখ টাকা পাচ্ছেন কৃষক হানিফ মিয়া হাসপাতালে মিঠুন চক্রবর্তী, দেখতে গেলেন শুভেন্দু অধিকারী বিচার বিভাগের সবচেয়ে বড় সংকট মানবিক মূল্যবোধসম্পন্ন বিচারকের: আইনমন্ত্রী গ্রিস উপকূল থেকে দুই শতাধিক অভিবাসী উদ্ধার, অধিকাংশই বাংলাদেশি

আজ শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর চূড়ান্ত পর্ব

দেশের ভবিষ্যৎ ক্রীড়া তারকা খুঁজে বের করার লক্ষ্যে শুরু হচ্ছে বহুল প্রতীক্ষিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর জাতীয় পর্যায়ের চূড়ান্ত
  • আপলোড সময় : ২১ জুলাই ২০২৬, সকাল ৯:৩৫ সময়
  • আপডেট সময় : ২১ জুলাই ২০২৬, সকাল ৯:৩৫ সময়
আজ শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর চূড়ান্ত পর্ব

দেশের ভবিষ্যৎ ক্রীড়া তারকা খুঁজে বের করার লক্ষ্যে শুরু হচ্ছে বহুল প্রতীক্ষিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতা। মঙ্গলবার (২১ জুলাই) সকালে রাজধানীর মিরপুরে আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে শুরু হচ্ছে এই প্রতিভা অন্বেষণ কর্মসূচি। মিরপুরের সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে সাঁতার প্রতিযোগিতার উদ্বোধনের মধ্য দিয়ে পর্দা উঠবে এই আয়োজনের। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।


১০ থেকে ১৪ বছর বয়সী কিশোর-কিশোরীদের অংশগ্রহণে আয়োজিত এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে উঠে আসা প্রতিভাবান খেলোয়াড়রা নিজেদের দক্ষতা প্রদর্শনের সুযোগ পাবেন। এবারের আসরে রয়েছে ক্রিকেট, ফুটবল, কাবাডি, অ্যাথলেটিক্স, দাবা, ব্যাডমিন্টন, সাঁতার এবং মার্শাল আর্ট—মোট আটটি ক্রীড়া বিভাগ। উদ্বোধনী দিনেই সাঁতারের পাশাপাশি কাবাডি ও ক্রিকেটের প্রতিযোগিতাও শুরু হবে। রাজধানীর বিভিন্ন ক্রীড়া ভেন্যুতে পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে এসব ইভেন্ট। দেশের শীর্ষ ক্রীড়া অবকাঠামোতেই প্রতিযোগীদের লড়াই দেখার সুযোগ পাবেন দর্শকরা।


এরই মধ্যে সোমবার ক্রিকেট ইভেন্ট দিয়ে মাঠের লড়াই শুরু হয়েছে। তবে টানা বৃষ্টির কারণে নির্ধারিত ম্যাচগুলো মাঠে গড়াতে না পারায় টসের মাধ্যমে ফল নির্ধারণ করা হয়। এতে বালক বিভাগে রংপুর ও ঢাকা অঞ্চল কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেছে। অন্যদিকে বালিকা বিভাগে চট্টগ্রাম অঞ্চল শেষ ষোলোতে উঠে আগামী ২২ জুলাই সিলেট অঞ্চলের মুখোমুখি হবে।


আগামী ২৭ জুলাই বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান। সেদিন বিভিন্ন ডিসিপ্লিনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। ক্রীড়া সংশ্লিষ্টদের মতে, তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ তৈরি করাই এই আয়োজনের মূল লক্ষ্য। ভবিষ্যতে দেশের ক্রীড়াঙ্গনে নতুন তারকা তৈরিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশা করা হচ্ছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান