ঢাকা | |
সংবাদ শিরোনাম :
স্ত্রীকে ভিডিও কলে রেখে ফাঁস নিলেন পুলিশ সদস্য নেপালে আকস্মিক বন্যায় প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক ও সহযোগিতার বার্তা সংসদীয় কমিটিগুলোর সভাপতির দায়িত্ব বিরোধী দলকে দিতে হবে: ১১ দলীয় ঐক্য রাইস মিলের গুদামে ২১৭ বস্তা সার, মালিকের কারাদণ্ড নেপালে নিহত বেড়ে ১৫৭, যুক্তরাষ্ট্রের ৪৭ জনসহ নিখোঁজ চার শতাধিক মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার নবীজির আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয়: ডিএসসিসি প্রশাসক নতুন শিক্ষানীতি নয়, ২০১০ সালের নীতি অনুসরণ করেই প্রাথমিক শিক্ষায় আসছে সংস্কার ক্ষতিগ্রস্ত তিব্বত সীমান্ত এলাকায় ড্রোন পাঠাল চীন

বিশ্বকাপের ফাইনাল হারের পর বড় দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা

বিশ্বকাপের ফাইনালে হারের ধাক্কা সামলাতে না সামলাতেই আরও একটি বড় দুঃসংবাদ পেল দক্ষিণ আমেরিকার পরাশক্তি আর্জেন্টিনা। আন্তর্জাতিক ফুটবলের
  • আপলোড সময় : ২১ জুলাই ২০২৬, সকাল ৯:২৭ সময়
  • আপডেট সময় : ২১ জুলাই ২০২৬, সকাল ৯:২৭ সময়
বিশ্বকাপের ফাইনাল হারের পর বড় দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা

বিশ্বকাপের ফাইনালে হারের ধাক্কা সামলাতে না সামলাতেই আরও একটি বড় দুঃসংবাদ পেল দক্ষিণ আমেরিকার পরাশক্তি আর্জেন্টিনা। আন্তর্জাতিক ফুটবলের সর্বশেষ বিশ্ব র‍্যাংকিংয়ে শীর্ষস্থান হারিয়ে এক ধাপ নিচে নেমে গেছে দলটি। তাদের জায়গা দখল করেছে সদ্য বিশ্বকাপ জয়ী স্পেন, যারা এখন বিশ্বের এক নম্বর দল। সর্বশেষ প্রকাশিত র‍্যাংকিং অনুযায়ী, ১৯৯৫ দশমিক ৮৮ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছে নতুন বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। অন্যদিকে ১৯৭০ দশমিক ৩০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে এসেছে আর্জেন্টিনা। ফলে দীর্ঘদিন ধরে ধরে রাখা এক নম্বর অবস্থান আর ধরে রাখতে পারল না আলবিসেলেস্তেরা।


র‍্যাংকিংয়ের পরের অবস্থানগুলোতেও রয়েছে শক্তিশালী দলগুলোর উপস্থিতি। তৃতীয় স্থানে রয়েছে ফ্রান্স, চতুর্থ স্থানে ইংল্যান্ড, পঞ্চম স্থানে ব্রাজিল এবং ষষ্ঠ স্থানে রয়েছে মরক্কো। বিশ্বকাপে দলগুলোর পারফরম্যান্সের ভিত্তিতেই এই পরিবর্তন এসেছে বলে জানা গেছে। বিশ্বকাপ চলাকালীন র‍্যাংকিং নিয়মিত হালনাগাদ হওয়ায় টুর্নামেন্টের শুরুতে শীর্ষে ছিল আর্জেন্টিনা। মাঝপথে সেই অবস্থান হারালেও সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে আবারও এক নম্বরে ফিরে এসেছিল তারা। তবে ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের পর আবারও শীর্ষস্থান হাতছাড়া করতে হলো।


সবশেষ প্রকাশিত এই র‍্যাংকিং আগামী ৭ অক্টোবর পর্যন্ত কার্যকর থাকবে। অর্থাৎ এর আগে আন্তর্জাতিক ফুটবলের অবস্থানসূচিতে আর কোনো পরিবর্তন আসবে না।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এলজিআরডি মন্ত্রী হলেন ড. আবদুল মঈন খান

এলজিআরডি মন্ত্রী হলেন ড. আবদুল মঈন খান