ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনার সঙ্গে পালানোর ফ্লাইট কীভাবে মিস করেছিলেন সালমান এফ রহমান অস্ত্র-সংকট সম্পর্কে জানতেন না ট্রাম্প, হেগসেথের সঙ্গে বাগ্‌যুদ্ধে জড়ান প্রেসিডেন্ট নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী ড. জাফর ইকবাল, ঢাবির সাবেক ভিসির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে আরও বেশি ডিজেল চেয়েছি: জ্বালানিমন্ত্রী জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে লংমার্চের ঘোষণা ১১-দলীয় ঐক্যের বিএনপির সভায় আওয়ামী লীগ নেতার ফুলেল শুভেচ্ছা, কয়েক লাখ টাকার লেনদেনের অভিযোগ প্রথম দিনেই জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে ভিড়, শেষ ৯০০ টিকিট আবারও বিক্ষোভে উত্তাল ভারতের ঝাড়খণ্ড, চলছে ৯ দিন ধরে রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা

বিশ্বকাপ ট্রফি নেইমারকে উৎসর্গ করলেন নিকো উইলিয়ামস

বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা জয়ের আনন্দে ভাসছে স্পেন। তবে এই ঐতিহাসিক জয়ের পর
  • আপলোড সময় : ২০ জুলাই ২০২৬, দুপুর ১২:১০ সময়
  • আপডেট সময় : ২০ জুলাই ২০২৬, দুপুর ১২:১০ সময়
বিশ্বকাপ ট্রফি নেইমারকে উৎসর্গ করলেন নিকো উইলিয়ামস

বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা জয়ের আনন্দে ভাসছে স্পেন। তবে এই ঐতিহাসিক জয়ের পর সবার নজর কেড়েছেন স্পেনের উইঙ্গার নিকো উইলিয়ামস। নিজের অসাধারণ পারফরম্যান্সের কৃতিত্বের একটি অংশ তিনি উৎসর্গ করেছেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমারকে, যাকে তিনি নিজের সবচেয়ে বড় অনুপ্রেরণা বলে উল্লেখ করেছেন। ফাইনালে স্পেনের জয়সূচক গোলটির পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ২৪ বছর বয়সী এই উইঙ্গারের। অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে ফেরান তোরেসের একমাত্র গোলের জন্য নিখুঁত হেডে বল বাড়িয়ে দেন নিকো, যা শেষ পর্যন্ত স্পেনকে বিশ্বচ্যাম্পিয়নের মুকুট এনে দেয়।


ম্যাচ শেষে এক টেলিভিশন সাক্ষাৎকারে নিকো বলেন, এটাই তার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত। তিনি জানান, ছোটবেলা থেকেই নেইমার তার আদর্শ। তাই বিশ্বকাপ জয়ের এই আনন্দের অংশ তিনি ব্রাজিলিয়ান তারকার উদ্দেশেও উৎসর্গ করতে চান। একই সঙ্গে আশা প্রকাশ করেন, নেইমার হয়তো স্পেনের এই ঐতিহাসিক ম্যাচটি দেখেছেন। ফাইনালে নিকো নিজেও গোলের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন। অতিরিক্ত সময়ের প্রথমার্ধে তিনি বল জালে পাঠালেও সতীর্থের ফাউলের কারণে সেই গোল বাতিল হয়ে যায়। তবে হতাশ না হয়ে কয়েক মিনিট পরই দলের জয়সূচক গোল তৈরিতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি।


নিজের বাতিল হওয়া গোল নিয়ে কোনো আক্ষেপ নেই বলেও জানিয়েছেন স্প্যানিশ এই তারকা। তার ভাষায়, ব্যক্তিগত গোলের চেয়ে দলের জয়ই সবচেয়ে বড় বিষয়। বিশ্বকাপ জয়ের আনন্দের কাছে নিজের গোল বাতিল হওয়া কোনো গুরুত্বই বহন করে না। স্পেনের শিরোপা জয়ের এই রাতে নিকো উইলিয়ামসের পারফরম্যান্স যেমন প্রশংসা কুড়িয়েছে, তেমনি নেইমারের প্রতি তার শ্রদ্ধা ও কৃতজ্ঞতার বার্তাও ফুটবলপ্রেমীদের হৃদয় ছুঁয়ে গেছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান