ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনার সঙ্গে পালানোর ফ্লাইট কীভাবে মিস করেছিলেন সালমান এফ রহমান অস্ত্র-সংকট সম্পর্কে জানতেন না ট্রাম্প, হেগসেথের সঙ্গে বাগ্‌যুদ্ধে জড়ান প্রেসিডেন্ট নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী ড. জাফর ইকবাল, ঢাবির সাবেক ভিসির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে আরও বেশি ডিজেল চেয়েছি: জ্বালানিমন্ত্রী জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে লংমার্চের ঘোষণা ১১-দলীয় ঐক্যের বিএনপির সভায় আওয়ামী লীগ নেতার ফুলেল শুভেচ্ছা, কয়েক লাখ টাকার লেনদেনের অভিযোগ প্রথম দিনেই জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে ভিড়, শেষ ৯০০ টিকিট আবারও বিক্ষোভে উত্তাল ভারতের ঝাড়খণ্ড, চলছে ৯ দিন ধরে রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা

সন্ধ্যায় শরিক ও জোট নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া শরিক রাজনৈতিক দল ও জোটগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়ে বসছেন
  • আপলোড সময় : ২০ জুলাই ২০২৬, সকাল ৯:৫১ সময়
  • আপডেট সময় : ২০ জুলাই ২০২৬, সকাল ৯:৫১ সময়
সন্ধ্যায় শরিক ও জোট নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া শরিক রাজনৈতিক দল ও জোটগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়ে বসছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (২০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই মতবিনিময় ও শুভেচ্ছা অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি গণমাধ্যমকে জানান, নির্ধারিত সময়েই এই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। তবে বৈঠকে কোন কোন রাজনৈতিক দল অংশ নেবে কিংবা আলোচনার মূল বিষয় কী হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। সংশ্লিষ্ট একাধিক সূত্রের তথ্য অনুযায়ী, জাতীয় সংসদে প্রতিনিধিত্বকারী বিরোধী দলগুলোর বাইরেও বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া নিবন্ধিত ও অনিবন্ধিত বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের এ মতবিনিময় অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।


রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে এই বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি, ভবিষ্যৎ সমন্বয় এবং পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা হতে পারে। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো আলোচ্যসূচি প্রকাশ করা হয়নি। এ বৈঠককে ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। বিশেষ করে যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া বিভিন্ন দলের সঙ্গে সরকারের শীর্ষ পর্যায়ের এই সৌজন্য সাক্ষাৎ ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণে নতুন বার্তা দিতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান