ঢাকা | |
সংবাদ শিরোনাম :
এইচএসসির ফল জানার পদ্ধতি পরিবর্তন, জেনে নিন নতুন নিয়ম ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আসবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পে-স্কেলে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্তদের বেতন নির্ধারণ করে প্রজ্ঞাপন তাহসিফের লাশের সঙ্গে পাওয়া গেল আইফোন, আরও যা মিলল আমারে একটা বিরাট বড় শয়তানে ধরেছে: তাশরীফের বাবা হঠাৎ ডজনখানেক ক্ষেপণাস্ত্র ছুড়লো উত্তর কোরিয়া মা কাজে যাচ্ছিলেন, পেছন পেছন গিয়ে কাভার্ড ভ্যানের চাপায় প্রাণ গেল দুই মেয়ের শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোর দাবি নিয়ে পডকাস্টে যা বলেছিলেন তাহসিফ পেনাল্টি অনুশীলন ছাড়াই সিটির জয়, নায়ক গোলকিপার রুলি ‘ভিনি জুনিয়র প্রটোকল’ ভেঙে দুই ম্যাচ নিষিদ্ধ নেইমার

মেসি আমার বন্ধু, সে দলের সমস্যাগুলোর সমাধান করতে পারে- বিশ্বকাপ ফাইনালের আগে রোনালদিনহো

বিশ্বকাপ ফাইনালের আগে ফুটবল বিশ্বে চমক তৈরি করেছেন ব্রাজিলের কিংবদন্তি রোনালদিনহো। দীর্ঘদিনের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার খেলায় মুগ্ধতার কথা জানিয়ে
  • আপলোড সময় : ১৯ জুলাই ২০২৬, বিকাল ৫:৫০ সময়
  • আপডেট সময় : ১৯ জুলাই ২০২৬, বিকাল ৫:৫০ সময়
মেসি আমার বন্ধু, সে দলের সমস্যাগুলোর সমাধান করতে পারে- বিশ্বকাপ ফাইনালের আগে রোনালদিনহো

বিশ্বকাপ ফাইনালের আগে ফুটবল বিশ্বে চমক তৈরি করেছেন ব্রাজিলের কিংবদন্তি রোনালদিনহো। দীর্ঘদিনের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার খেলায় মুগ্ধতার কথা জানিয়ে তিনি বলেছেন, দলটির লড়াকু মানসিকতা, ঐক্য এবং অধিনায়ক লিওনেল মেসির নেতৃত্বই তাদের সবচেয়ে বড় শক্তি। রোববার (১৯ জুলাই) রাতে স্পেনের বিপক্ষে বিশ্বকাপ ফাইনালের আগে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদিনহো বলেন, আর্জেন্টিনা এমন একটি দল যারা প্রতিটি ম্যাচে হৃদয় উজাড় করে লড়ে। খেলোয়াড়দের আত্মনিবেদন এবং জয়ের ক্ষুধা তাকে ভীষণভাবে মুগ্ধ করেছে।


তিনি বলেন, আর্জেন্টিনার পরিচয়ই হলো শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে যাওয়া। এই মানসিকতাই তাদের সবচেয়ে বড় সম্পদ। আর কঠিন সময়ে মেসি এমন একজন নেতা, যিনি মুহূর্তের মধ্যেই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। রোনালদিনহোর মতে, শুধু মেসির ব্যক্তিগত নৈপুণ্য নয়, পুরো দলের ঐক্যই আর্জেন্টিনাকে আলাদা করেছে। সতীর্থরা জানেন কখন মেসির হাতে বল তুলে দিতে হবে এবং সবাই তাকে ঘিরেই নিজেদের সর্বোচ্চটা উজাড় করে দেন। এই পারস্পরিক বিশ্বাস ও দলীয় সংহতিই আর্জেন্টিনাকে আরও ভয়ংকর প্রতিপক্ষ বানিয়েছে।


বার্সেলোনায় একসঙ্গে কাটানো সময়ের স্মৃতিও তুলে ধরেন ব্রাজিলের এই কিংবদন্তি। তিনি জানান, তরুণ বয়স থেকেই মেসির অসাধারণ প্রতিভা তাকে মুগ্ধ করেছিল। চার মৌসুম একসঙ্গে খেলে দুজন একাধিক শিরোপাও জিতেছেন। সেই সময় গড়ে ওঠা বন্ধুত্ব আজও অটুট রয়েছে। এদিকে বাংলাদেশ সময় রোববার দিবাগত রাত ১টায় নিউজার্সির স্টেডিয়ামে স্পেনের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এটি হবে লিওনেল মেসির ক্যারিয়ারের তৃতীয় বিশ্বকাপ ফাইনাল। এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সাবেক সতীর্থ ও ব্রাজিল কিংবদন্তি রোনালদিনহোর প্রশংসা আর্জেন্টিনা শিবিরে বাড়তি আত্মবিশ্বাস যোগাবে বলেই মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মাদ্রাসা শিক্ষককে থাপ্পড় দেওয়া রুমিকে গ্রেপ্তার করতে পুলিশের অভিযান

মাদ্রাসা শিক্ষককে থাপ্পড় দেওয়া রুমিকে গ্রেপ্তার করতে পুলিশের অভিযান