ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রাইভেট জেট ব্যবহার করে খেলা দেখতে গিয়ে পৃথিবীর বিশাল ক্ষতি করেছেন ফিফা প্রেসিডেন্ট ‘আর্জেন্টিনা অনেক ফাউল করেও সহজে পার পেয়ে গেছে’ সময় টিভির চেয়ারম্যানদের বিরুদ্ধে মামলা স্থগিত করল হাইকোর্ট মার্শাল আর্টের আড়ালে সদস্য সংগ্রহ ও উগ্রবাদী কার্যক্রম পরিচালনা করতেন তারা মেসি আমার বন্ধু, সে দলের সমস্যাগুলোর সমাধান করতে পারে- বিশ্বকাপ ফাইনালের আগে রোনালদিনহো নির্বাচন কে করবে, না করবে এটা আদালত ও ইসির বিষয়: বিএনপি বিশ্বকাপ সম্প্রচারে ২০২২ সালে ১৪০ কোটির দুর্নীতি, এবারে খরচ প্রায় শূন্য: তথ্যমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে ফলের বক্স থেকে ১৬ কেজি স্বর্ণ উদ্ধার রেকর্ড পাস আর নিখুঁত নিশানায় স্পেনের মাঝমাঠের ‘অদৃশ্য নিয়ন্ত্রক’ রদ্রি ব্রাউজারে ফিরেছে ফেসবুক

২০২৫ সালে বিএনপির মোট আয় ২২ কোটি

নির্বাচন কমিশনে দলের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে বিএনপি। রোববার (১৯ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে হিসাব জমা
  • আপলোড সময় : ১৯ জুলাই ২০২৬, দুপুর ৩:১০ সময়
  • আপডেট সময় : ১৯ জুলাই ২০২৬, দুপুর ৩:১০ সময়
২০২৫ সালে বিএনপির মোট আয় ২২ কোটি

নির্বাচন কমিশনে দলের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে বিএনপি। রোববার (১৯ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে হিসাব জমা দিয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী জানান, ২০২৫ সালে দলের মোট আয় হয়েছে ২২ কোটি ১৯ লাখ ৫৫ হাজার ১৮২ টাকা।


তিনি জানান, সদস্যপদ নবায়ন ফি, বিভিন্ন পর্যায়ের কমিটির চাঁদা, অনুদান এবং ব্যাংকের স্থায়ী আমানতের সুদ থেকেই দলের আয়ের বড় অংশ এসেছে। ব্যয়ের হিসাব তুলে ধরে তিনি বলেন, একই সময়ে দলের মোট ব্যয় হয়েছে ১৫ কোটি ২৬ লাখ ১০ হাজার ৮৫৭ টাকা। এই অর্থ ব্যয় করা হয়েছে দলীয় কার্যালয় পরিচালনা, পোস্টার ও লিফলেট ছাপানো, রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন এবং কেন্দ্রীয় সাংগঠনিক কার্যক্রমে।


সব ব্যয় শেষে দলের হাতে ৬ কোটি ৯৩ লাখ ৫৪ হাজার ৩২৫ টাকা উদ্বৃত্ত রয়েছে বলেও জানান তিনি। অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, জনগণের প্রতি জবাবদিহিতা নিশ্চিত করার অংশ হিসেবেই দল নিয়ম অনুযায়ী নির্বাচন কমিশনের কাছে আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে। স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, আসন্ন নির্বাচনে দলীয়ভাবে নাকি জোটগতভাবে প্রার্থী দেওয়া হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা