ঢাকা | |
সংবাদ শিরোনাম :
হেমন্ত এলো ধূসর বিবর্ণে, হিমেল হাওয়ায় জানুয়ারি-জুন প্রান্তিকে সিএসআর খাতে ব্যাংকগুলোর ব্যয় কমেছে পরীক্ষার্থীদের সঙ্গে ৮ থেকে ১০ লাখ টাকায় চুক্তি! সীমান্ত পেরিয়ে মাদকের চালান ট্রলারযোগে সারা দেশে ছড়িয়ে পড়ছে হরমুজ প্রণালিতে ২০ লাখ ব্যারেল তেলসহ সুপারট্যাংকারে আগুন অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন সাবেক অতিরিক্ত সচিব, হাসপাতালে মৃত্যু মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ইউক্রেনে স্টারলিংক বন্ধের কথা অস্বীকার করলেন ট্রাম্প স্পেসএক্সের প্রযুক্তিতে আকাশে ভাসবে টেসলার নতুন রোডস্টার, আনলেন ইলন মাস্ক 'ইন্ডিয়া' জোটের রাজপথের আন্দোলনে থালাপতি বিজয়ের দল

আজ ৬ জেলায় নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী

৬ জেলার নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২৩ ডিসেম্বর) বিকেলে ঢাকা
  • আপলোড সময় : ২৩ ডিসেম্বর ২০২৩, দুপুর ১১:২৩ সময়
  • আপডেট সময় : ২৩ ডিসেম্বর ২০২৩, দুপুর ১১:২৩ সময়
আজ ৬ জেলায় নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী ছবি : সংগৃহীত
৬ জেলার নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২৩ ডিসেম্বর) বিকেলে ঢাকা থেকে ভার্চুয়ালি এ জনসভায় অংশগ্রহণ করবেন তিনি। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, শনিবার বিকেল ৩টায় আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ ভবন প্রান্ত থেকে ৬টি জেলার নির্বাচনী ভার্চুয়াল জনসভায় অংশগ্রহণ করবেন। তিনি পর্যায়ক্রমে খুলনা বিভাগের কুষ্টিয়া, ঝিনাইদহ ও সাতক্ষীরা, বরিশাল বিভাগের বরগুনা জেলা, ময়মনসিংহ বিভাগের নেত্রকোণা জেলা এবং চট্টগ্রাম বিভাগের রাঙ্গামাটি জেলার নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন।

কর্মসূচিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা, সংশ্লিষ্ট জেলা আওয়ামী লীগ, উপজেলা/থানা/পৌর আওয়ামী লীগ, ইউনিয়ন/ওয়ার্ড আওয়ামী লীগ নেতারা এবং সংশ্লিষ্ট জেলাগুলোর নির্বাচনী এলাকাসমূহের আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা উপস্থিত থাকবেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শনিবারের ভার্চুয়াল জনসভা সফলভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এমপিওভুক্ত শিক্ষকদের নতুন স্কেলের বেতন পেতে বিলম্বের আশঙ্কা

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন স্কেলের বেতন পেতে বিলম্বের আশঙ্কা