ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শিশু হাসপাতালের কক্ষে বসে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজালালে এখন পর্যন্ত ১১৪ ফ্লাইট বাতিল, আটকা ১৭,৭০১ যাত্রী খালিদুজ্জামান ফ্যাসিবাদের ১৬ বছরে ১৬ সেকেন্ডের জন্যও রাজপথে নামেনি: রাশেদ খাঁন হরতাল-অবরোধ দিয়ে দেশ অচলকারীদের সঙ্গী বর্তমান বিরোধী দল: পানিসম্পদমন্ত্রী এ্যানি ‘ধর্ম যার যার-নিরাপত্তা পাবার অধিকার সবার, নিশ্চিন্তে দুর্গাপূজা উদযাপন করুন’ জুলাই সনদ পাশ কাটিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়: আলী রীয়াজ কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ৬ পর্যটকের পরিচয় শনাক্ত সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অ’গ্নিকাণ্ডের পর লাপাত্তা রিসোর্ট কর্তৃপক্ষ আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক

‘সাদিক কায়েম জামায়াতে যোগদান করে ডাকসু ভিপি থাকার নৈতিকতা হারিয়েছে’

গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা রাশেদ খাঁন বলেছেন, একটি রাজনৈতিক দলে যোগ দেওয়ার পর সাদিক
  • আপলোড সময় : ১৬ জুলাই ২০২৬, দুপুর ৩:৩ সময়
  • আপডেট সময় : ১৬ জুলাই ২০২৬, দুপুর ৩:৩ সময়
‘সাদিক কায়েম জামায়াতে যোগদান করে ডাকসু ভিপি থাকার নৈতিকতা হারিয়েছে’

গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা রাশেদ খাঁন বলেছেন, একটি রাজনৈতিক দলে যোগ দেওয়ার পর সাদিক কায়েমের ডাকসুর ভিপি হিসেবে দায়িত্বে থাকা নৈতিকভাবে গ্রহণযোগ্য নয়। তিনি দাবি করেন, শিক্ষার্থীদের দেওয়া অঙ্গীকার থেকে সরে এসে রাজনৈতিক অবস্থান বদল করায় তার পদে থাকা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।


বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যমের এক পোস্টে রাশেদ খাঁন বলেন, জুলাই আন্দোলনের সময় ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবি নিয়ে আলোচনা হয়েছিল। পরে ঐকমত্যের ভিত্তিতে লেজুড়ভিত্তিক ছাত্ররাজনীতি নিষিদ্ধ করার বিষয়টি দাবিতে যুক্ত করা হয়। তবে তার অভিযোগ, সেই প্রতিশ্রুতির সঙ্গে বর্তমান বাস্তবতার মিল নেই। তিনি আরও দাবি করেন, জাতীয় নির্বাচনের সময় ডাকসুর বর্তমান ভিপিসহ অনেক নেতা একটি নির্দিষ্ট রাজনৈতিক জোটের পক্ষে কাজ করেছেন। পরে সাদিক কায়েম ছাত্রসংগঠন ছেড়ে জামায়াতে যোগ দিয়ে দলটির মেয়র প্রার্থী হওয়ায় শিক্ষার্থীদের সঙ্গে করা অঙ্গীকার ভঙ্গ হয়েছে বলে মন্তব্য করেন তিনি।


রাশেদ খাঁনের ভাষ্য, একটি রাজনৈতিক দলের হয়ে সক্রিয় ভূমিকা নেওয়ার পর ডাকসুর ভিপি পদে বহাল থাকা নৈতিকতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাই শিক্ষার্থীদের কাছে ক্ষমা চেয়ে অবিলম্বে পদত্যাগ করা উচিত বলে তিনি মত দেন। এ বিষয়ে সাদিক কায়েম বা সংশ্লিষ্ট রাজনৈতিক দলের কোনো প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা

ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা