ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

জুলাই শহীদদের স্বপ্ন বাস্তবায়নে ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়

‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া বাণীতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জুলাই গণ–অভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে
  • আপলোড সময় : ১৬ জুলাই ২০২৬, সকাল ৯:৫৭ সময়
  • আপডেট সময় : ১৬ জুলাই ২০২৬, সকাল ৯:৫৭ সময়
জুলাই শহীদদের স্বপ্ন বাস্তবায়নে ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়

‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া বাণীতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জুলাই গণ–অভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন। তিনি বলেছেন, শহীদদের স্বপ্নের বৈষম্যহীন, গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়তে দল-মত-পথনির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। রাষ্ট্রপতি বলেন, জুলাই গণ–অভ্যুত্থান ছিল দীর্ঘদিনের বৈষম্য, দুর্নীতি, গুম, হত্যা, ভোটাধিকার হরণ এবং নিপীড়নের বিরুদ্ধে জনগণের সম্মিলিত প্রতিরোধের বহিঃপ্রকাশ। এই আন্দোলন কোনো ব্যক্তি বা একটি দলের একক অর্জন নয়; বরং এটি ছিল গণতন্ত্রকামী মানুষের সাহস, ত্যাগ ও ঐক্যের প্রতীক।


বাণীতে তিনি ২০২৪ সালের ১৬ জুলাই রংপুরে আবু সাঈদের আত্মত্যাগ এবং একই দিনে দেশের বিভিন্ন স্থানে নিহত তরুণদের স্মরণ করেন। তার ভাষায়, ওই দিনের ঘটনাগুলো আন্দোলনকে নতুন গতি দেয় এবং পরবর্তী সময়ে শিক্ষার্থী ও সাধারণ মানুষের অংশগ্রহণে গণ–অভ্যুত্থান আরও বিস্তৃত রূপ লাভ করে। রাষ্ট্রপতি আন্দোলনে আহত তরুণ-তরুণী এবং তাদের পরিবারের প্রতিও গভীর সহমর্মিতা প্রকাশ করেন। তিনি বলেন, যারা আহত হয়ে আজও কষ্টের জীবন কাটাচ্ছেন, তাদের ত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।


তিনি আরও বলেন, জনগণই রাষ্ট্রের প্রকৃত শক্তির উৎস। তাই জনগণের অধিকার, মর্যাদা, ন্যায়বিচার ও নিরাপত্তা নিশ্চিত করাই রাষ্ট্রের প্রধান দায়িত্ব। জুলাইয়ের চেতনা একটি মানবিক, বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও স্বৈরাচারমুক্ত রাষ্ট্র গঠনের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। রাষ্ট্রপতি জানান, শহীদ পরিবারের কল্যাণ, আহতদের পুনর্বাসন এবং সংশ্লিষ্ট হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। একই সঙ্গে তিনি সমাজের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন প্রতিষ্ঠান এবং মানবিক সংগঠনগুলোকেও এই কাজে এগিয়ে আসার আহ্বান জানান। বাণীর শেষাংশে রাষ্ট্রপতি জুলাই গণ–অভ্যুত্থানের সব শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সফলতা প্রত্যাশা করেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ