ঢাকা | |
সংবাদ শিরোনাম :
৩০ থেকে ৭০এর দশকেও সুস্থ রাখতে পারে এই অভ্যাস আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দর বন্ধ, আটকা ১ লাখ ৭০ হাজার যাত্রী মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ লংমার্চে পরিকল্পিতভাবে ঝামেলার প্ল্যান ছিল জামায়াতের: রাশেদ খাঁন বাবার রাষ্ট্রপতি হিসেবে প্রথম ঠাকুরগাঁও সফর, আবেগঘন বার্তা দিলেন কন্যা বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি, ভিন্ন চিত্র পল্লী বিদ্যুতের তদন্তে দ্রুত বিয়ে হওয়ার জন্য ১১টি করণীয় আমল সোনারগাঁও ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কলম্বিয়ায় সামরিক ঘাঁটিতে বিদ্রোহীদের ড্রোন হামলা, নিহত ৩ '৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দেবে সরকার'

ম্যারাডোনাকে জয় উৎসর্গ করে মেসি বললেন ‘উপহার’

বিশ্বকাপের রুদ্ধশ্বাস সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। ম্যাচে গোল না করলেও দলের দুটি জয়সূচক গোলেই গুরুত্বপূর্ণ ভূমিকা
  • আপলোড সময় : ১৬ জুলাই ২০২৬, সকাল ৯:৩৪ সময়
  • আপডেট সময় : ১৬ জুলাই ২০২৬, সকাল ৯:৩৪ সময়
ম্যারাডোনাকে জয় উৎসর্গ করে মেসি বললেন ‘উপহার’

বিশ্বকাপের রুদ্ধশ্বাস সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। ম্যাচে গোল না করলেও দলের দুটি জয়সূচক গোলেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন অধিনায়ক লিওনেল মেসি। ম্যাচ শেষে আবেগঘন প্রতিক্রিয়ায় তিনি এই ঐতিহাসিক জয় আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনাকে উৎসর্গ করেন। ম্যাচ শেষে এক সাক্ষাৎকারে মেসির হাতে তুলে দেওয়া হয় ১৯৮৬ সালের বিশ্বকাপে ম্যারাডোনার পরা জার্সির প্রতিরূপ। সেটি হাতে নিয়ে মেসি বলেন, ওপর থেকে ম্যারাডোনা নিশ্চয়ই এই জয় উপভোগ করছেন। এমন একটি বিশেষ দিনে তাকে এই আনন্দ উপহার দিতে পেরে তিনি গর্বিত।


১৯৮৬ সালের বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ম্যারাডোনার অবিস্মরণীয় পারফরম্যান্স আজও ফুটবল ইতিহাসের অন্যতম সেরা মুহূর্ত হিসেবে বিবেচিত হয়। সেই ম্যাচেই জন্ম নেয় আলোচিত ‘ঈশ্বরের হাত’ গোল এবং ইতিহাসের অন্যতম সেরা একক নৈপুণ্যের গোল। তাই ইংল্যান্ডের বিপক্ষে প্রতিবারের লড়াইয়ে ম্যারাডোনার স্মৃতি নতুন করে ফিরে আসে।


মেসি জানান, জাতীয় সংগীতের সময়ই তিনি এবং সতীর্থরা বুঝতে পেরেছিলেন ম্যাচটির আবেগ কতটা গভীর। গ্যালারিতে সমর্থকদের উচ্ছ্বাস এবং আবেগ তাদের বাড়তি অনুপ্রেরণা জুগিয়েছে। যদিও এটি একটি ফুটবল ম্যাচ, তবুও কিছু মুহূর্তে আবেগ নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে বলে মন্তব্য করেন আর্জেন্টাইন অধিনায়ক।


এই জয়ের মাধ্যমে মেসির সামনে আরও একটি ইতিহাস গড়ার সুযোগ এসেছে। আগামী রোববার স্পেনের বিপক্ষে বিশ্বকাপ ফাইনালে খেলতে নামবেন তিনি। এটি হবে তার তৃতীয় বিশ্বকাপ ফাইনাল। একই সঙ্গে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?

রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?