ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বরিশাল শিক্ষাবোর্ডের সামনে শিক্ষার্থীদের অবস্থান

শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং চলমান এইচএসসি পরীক্ষা নিয়ে বিভিন্ন দাবিতে বরিশাল শিক্ষাবোর্ডের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন পরীক্ষার্থীরা। পূর্বঘোষিত
  • আপলোড সময় : ১৫ জুলাই ২০২৬, বিকাল ৫:৫৮ সময়
  • আপডেট সময় : ১৫ জুলাই ২০২৬, বিকাল ৫:৫৮ সময়
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বরিশাল শিক্ষাবোর্ডের সামনে শিক্ষার্থীদের অবস্থান

শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং চলমান এইচএসসি পরীক্ষা নিয়ে বিভিন্ন দাবিতে বরিশাল শিক্ষাবোর্ডের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন পরীক্ষার্থীরা। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বুধবার (১৫ জুলাই) দুপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একত্রিত হয়ে বিক্ষোভে অংশ নেন।


অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীরা অভিযোগ করেন, বৈরী আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত রাখা উচিত ছিল। তাদের দাবি, প্রতিকূল পরিস্থিতির মধ্যেও পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তে শিক্ষার্থীদের ভোগান্তির বিষয়টি যথাযথভাবে বিবেচনায় নেওয়া হয়নি। শিক্ষার্থীরা আরও অভিযোগ করেন, চলতি বছরের প্রশ্নপত্র আগের বছরের তুলনায় বেশি কঠিন হয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, কিছু বিষয়ে পাঠ্যসূচির বাইর থেকেও প্রশ্ন এসেছে, যা পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত চাপ সৃষ্টি করেছে।


এ ছাড়া তারা বলেন, সব শিক্ষা বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হলেও একটি বোর্ডে পরীক্ষা স্থগিত রেখে অন্য বোর্ডগুলোতে পরীক্ষা চালিয়ে যাওয়া হয়েছে। তাদের মতে, এই সিদ্ধান্ত বৈষম্যমূলক এবং এতে অনেক শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছেন। এসব অভিযোগ তুলে শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানান এবং পরীক্ষা-সংক্রান্ত সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান। উল্লেখ্য, এর আগের দিন রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে পরীক্ষা স্থগিতের দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ