ঢাকা | |
সংবাদ শিরোনাম :
লংমার্চে পরিকল্পিতভাবে ঝামেলার প্ল্যান ছিল জামায়াতের: রাশেদ খাঁন বাবার রাষ্ট্রপতি হিসেবে প্রথম ঠাকুরগাঁও সফর, আবেগঘন বার্তা দিলেন কন্যা বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি, ভিন্ন চিত্র পল্লী বিদ্যুতের তদন্তে দ্রুত বিয়ে হওয়ার জন্য ১১টি করণীয় আমল সোনারগাঁও ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কলম্বিয়ায় সামরিক ঘাঁটিতে বিদ্রোহীদের ড্রোন হামলা, নিহত ৩ '৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দেবে সরকার' ভারতের কাছে হেরে বিব্রতকর রেকর্ড গড়ল পাকিস্তান যে নিজের পরিচয় গোপন করে অপকর্ম করে, সেই বড় গুপ্ত: জামায়াত আমির হুংকার দেবেন না, বিএনপি রাজপথ থেকে উঠে আসা দল: পানিসম্পদমন্ত্রী

তিন মাসের শিশুর পা মুচড়ে দেওয়া চাচি পলাতক, আটক ৩

নরসিংদীর সদর উপজেলার মাধবদীতে তিন মাস বয়সী এক শিশুর সঙ্গে নির্যাতনের অভিযোগ ঘিরে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। সামাজিক
  • আপলোড সময় : ১৫ জুলাই ২০২৬, সকাল ৯:৪৬ সময়
  • আপডেট সময় : ১৫ জুলাই ২০২৬, সকাল ৯:৪৬ সময়
তিন মাসের শিশুর পা মুচড়ে দেওয়া চাচি পলাতক, আটক ৩

নরসিংদীর সদর উপজেলার মাধবদীতে তিন মাস বয়সী এক শিশুর সঙ্গে নির্যাতনের অভিযোগ ঘিরে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে ঘটনাটির তদন্ত শুরু করে পুলিশ। এদিকে অভিযুক্ত নারী ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন। পুলিশ জানায়, পারিবারিক বিরোধের জেরে শিশুটির পা জোরে মোচড় দেওয়ার অভিযোগ উঠেছে তার আপন চাচির বিরুদ্ধে। ঘটনার সময় শিশুর মা গোপনে পুরো দৃশ্যটি মুঠোফোনে ধারণ করেন। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি সবার নজরে আসে।


ঘটনার পর তদন্তের স্বার্থে অভিযুক্ত নারীর স্বামী, শ্বশুর ও শাশুড়িকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। পাশাপাশি একটি মুঠোফোন জব্দ করেছে পুলিশ। তবে অভিযুক্ত নারীকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এদিকে ভিডিওতে শিশুর পা ভেঙে দেওয়ার দাবি করা হলেও তদন্তে এখন পর্যন্ত সেই তথ্যের সত্যতা পাওয়া যায়নি। শিশুটির মা-বাবার ভাষ্য, এটি পারিবারিক বিরোধের ঘটনা এবং কয়েক দিন আগেই পরিবারের সদস্যদের মধ্যে বিষয়টির মীমাংসা হয়েছে। তাদের দাবি, শিশুটি বর্তমানে সুস্থ রয়েছে এবং তার পায়ে কোনো ভাঙন বা গুরুতর আঘাতের ঘটনা ঘটেনি।


অন্যদিকে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং অভিযোগ প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। পুলিশ বলছে, কীভাবে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং ঘটনার প্রকৃত সত্য কী—তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষ হওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?

রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?