ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

স্থানীয় বড় নেতারা লাখের ওপরে বিক্রি হয়ে গেছে: মমতাজ

মানিকগঞ্জ-২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী কণ্ঠশিল্পী মমতাজ বেগম বলেছেন, ‘সর্বনিম্ন ৩ হাজার থেকে ১০
  • আপলোড সময় : ২১ ডিসেম্বর ২০২৩, দুপুর ১০:৪৬ সময়
  • আপডেট সময় : ২১ ডিসেম্বর ২০২৩, দুপুর ১০:৪৬ সময়
স্থানীয় বড় নেতারা লাখের ওপরে বিক্রি হয়ে গেছে: মমতাজ ছবি : সংগৃহীত
মানিকগঞ্জ-২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী কণ্ঠশিল্পী মমতাজ বেগম বলেছেন, ‘সর্বনিম্ন ৩ হাজার থেকে ১০ হাজার টাকা আর বড় নেতারা লাখের ওপরে বিক্রি হয়ে গেছে। মাথা বিক্রি হয়ে গেছে।’

গতকাল বুধবার সন্ধ্যায় মানিকগঞ্জ সদর উপজেলার লেমুবাড়ী বিনোদা সুন্দরী উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করা এই আসনের দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে এসব কথা বলেন তিনি।

এ সময় সমর্থকদের কাছে জানতে চান, ‘আপনারা কি পাইছেন ২-৪ হাজার টাকা? পান নাই। তাহলে আমি আপনাদের বলতে চাই, নৌকা মার্কা উন্নয়নের মার্কা, নৌকা মার্কা শেখ হাসিনার মার্কা, নৌকা মার্কা সততার মার্কা। নৌকা মার্কা আমার ন্যায়নিষ্ঠা, সততা ও পরিশ্রমের মার্কা। তাই আপনারা নৌকায় ভোট দিবেন।’

কোনো অন্যায় কাজ করেননি জানিয়ে মমতাজ বলেন, ‘আমি অনেক দিন ধরেই উন্নয়নমূলক কাজ করছি। আপনারা জানেন, আমাকে দিয়ে কোনো কাজে কোনো দিনই পার্সেন্টেজ খাওয়াইতে পারে নাই। আমাকে দিয়ে চাকরির নামে কোনো দিন টাকা খাওয়াইতে পারে নাই। আমাকে দিয়ে দুই নম্বরি করাইতে পারে নাই। আমাকে দিয়ে মানুষের হক আত্মসাৎ করাইতে পারে নাই। পারে নাই দেখে দুই-চারজন আবার আমার ওপর বেজার হইছে। তাই আমাকে বাদ দিয়ে নতুন কোনো পয়সাওয়ালা আইন্যা তার পেছনে যাই, তাহলে নগদ ক্যাশও পামু, দালালি-বাটপারি কইরা পয়সা কামামু। এই ধান্দা করে একদল আমাদের মধ্য থেকে গ্রুপিং করে তারা ছুটে গেছে। সারা দেশের মানুষ তা এখন জেনে গেছে। নৌকার সাথে থাকবেন।’

মমতাজ বলেন, ‘আজ থেকে বিশ বছর আগে এই এলাকাকে দুর্গম এলাকা বলা হতো। এখন কিন্তু অবহেলিত বলার কেউ নেই। কারণ প্রতিটা ইউনিয়নের মোড়ে মোড়ে গেলে, গ্রামের ভেতরে ঢুকলে দেখা যায় সব জায়গায় এখন শহরের মতো হয়ে গেছে। এখন কোনো জায়গায় আর গ্রাম খুঁজে পাওয়া যায় না। শহরে যেমন সবকিছু পাওয়া যায়, এখন গ্রামেও কিন্তু সবই পাওয়া যায়। আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কিন্তু বলেছিলেন গ্রামকে শহর করা হবে। আজ কিন্তু আমরা তা-ই দেখতে পাচ্ছি। এখন গ্রাম কিন্তু শহরে পরিণত হয়েছে। আজ বালিরটেকের ব্রিজের কারণে কিন্তু হরিরামপুর, সিংগাইর ও সদরের তিনটি ইউনিয়নের সঙ্গ এক সেতুবন্ধ তৈরি হয়ে গেছে।

নির্বাচনী সভায় মানিকগঞ্জ পৌরসভার মেয়র রমজান আলী, সদর উপজেলা চেয়ারম্যান ইস্রাফিল হোসেন, পুটাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিদুর রহমান মহিদ প্রমুখ বক্তব্য দেন।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ