ঢাকা | |
সংবাদ শিরোনাম :
স্বতন্ত্র রাজনীতি করলে আগামী নির্বাচনে এনসিপির প্রধান বিরোধীদল হওয়ার সম্ভাবনা থাকবে সাত দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া লংমার্চ শুরু স্বর্ণের দাম ভরিপ্রতি কমল ১৬৩৩ টাকা ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী সাংস্কৃতিক উৎসবের ঘোষণা প্রতিমন্ত্রীর ইসরায়েলের নির্বাচনের প্রভাব পড়তে পারে ভারতের ওপরও ভারত থেকে আনা চালে ক্যানসার সৃষ্টিকারী উপাদান, বিতরণ স্থগিত আমার বাবাকে হত্যা করার চেষ্টা চলছে: ইমরান খানের ছেলের অভিযোগ ‘আমার জীবন এখানে দাফন হয়ে গেছে’ হামলায় পরিবারের ১২ সদস্যকে হারিয়ে ইরানি যুবক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পরীক্ষামূলক উৎপাদন শুরু নিষেধাজ্ঞা শেষে চাঁদপুরের মাছঘাটে এক হাজার টন ইলিশ, অধিকাংশই নরম ও পচা

সংবিধান নতুন করে লেখার সুযোগ নেই: চিফ হুইপ

সংবিধান সংশোধনকে কেন্দ্র করে জাতীয় সংসদে রাজনৈতিক উত্তাপের মধ্যে চিফ হুইপ মো. নূরুল ইসলাম স্পষ্ট করেছেন, গঠিত কমিটির
  • আপলোড সময় : ১৪ জুলাই ২০২৬, দুপুর ১০:৬ সময়
  • আপডেট সময় : ১৪ জুলাই ২০২৬, দুপুর ১০:৬ সময়
সংবিধান নতুন করে লেখার সুযোগ নেই: চিফ হুইপ

সংবিধান সংশোধনকে কেন্দ্র করে জাতীয় সংসদে রাজনৈতিক উত্তাপের মধ্যে চিফ হুইপ মো. নূরুল ইসলাম স্পষ্ট করেছেন, গঠিত কমিটির কাজ নতুন সংবিধান প্রণয়ন করা নয়; বরং প্রয়োজনীয় সংশোধনের বিষয়ে সুপারিশ করা। তিনি বলেন, সংবিধান নতুন করে লেখার কোনো সুযোগ নেই। সোমবার জাতীয় সংসদে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে চিফ হুইপ জানান, সংবিধান সংশোধন একটি যৌথ প্রক্রিয়া এবং এতে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ কাম্য। বিরোধী দলের ওয়াকআউটকে তিনি রাজনৈতিক কর্মসূচির অংশ হিসেবে উল্লেখ করলেও বলেন, বিষয়টি পুরোপুরি না বুঝেই তারা এমন সিদ্ধান্ত নিয়েছে।


তিনি আরও বলেন, সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দলের জন্য দরজা এখনো খোলা রয়েছে। তারা চাইলে যেকোনো সময় সদস্যদের নাম দিলে তা অন্তর্ভুক্ত করা হবে। গণভোটের রায়কে উপেক্ষা করা হয়নি বলেও দাবি করেন চিফ হুইপ। তার ভাষ্য, এ ইস্যুতে আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই এবং দেশের গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সব পক্ষের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন।


অন্যদিকে, সংসদ থেকে ওয়াকআউটের পর বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান জানান, গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে। তিনি বলেন, সংবিধান সংশোধন কমিটি গঠনের প্রতিবাদেই তারা সংসদ বর্জন করেছেন এবং একই সঙ্গে রাজপথেও কর্মসূচি চালিয়ে যাবেন। উল্লেখ্য, এদিন জাতীয় সংসদে ১৭ সদস্যের সংবিধান সংশোধন-সংক্রান্ত কমিটি গঠনের প্রস্তাব উত্থাপনের সময় বিরোধী দলের সদস্যরা ওয়াকআউট করেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মেসি কাপে মেসির রসিকতা

মেসি কাপে মেসির রসিকতা