ঢাকা | |
সংবাদ শিরোনাম :
৩০ থেকে ৭০এর দশকেও সুস্থ রাখতে পারে এই অভ্যাস আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দর বন্ধ, আটকা ১ লাখ ৭০ হাজার যাত্রী মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ লংমার্চে পরিকল্পিতভাবে ঝামেলার প্ল্যান ছিল জামায়াতের: রাশেদ খাঁন বাবার রাষ্ট্রপতি হিসেবে প্রথম ঠাকুরগাঁও সফর, আবেগঘন বার্তা দিলেন কন্যা বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি, ভিন্ন চিত্র পল্লী বিদ্যুতের তদন্তে দ্রুত বিয়ে হওয়ার জন্য ১১টি করণীয় আমল সোনারগাঁও ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কলম্বিয়ায় সামরিক ঘাঁটিতে বিদ্রোহীদের ড্রোন হামলা, নিহত ৩ '৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দেবে সরকার'

কিউবার ভরসা এখন সৌরচালিত তিন চাকা

তীব্র জ্বালানি সংকট ও দীর্ঘস্থায়ী বিদ্যুৎ সমস্যার কারণে কিউবার সড়কে দ্রুত বদলে যাচ্ছে পরিবহনের চিত্র। একসময় দেশটির পরিচিতি
  • আপলোড সময় : ১৪ জুলাই ২০২৬, সকাল ৯:৫২ সময়
  • আপডেট সময় : ১৪ জুলাই ২০২৬, সকাল ৯:৫২ সময়
কিউবার ভরসা এখন সৌরচালিত তিন চাকা

তীব্র জ্বালানি সংকট ও দীর্ঘস্থায়ী বিদ্যুৎ সমস্যার কারণে কিউবার সড়কে দ্রুত বদলে যাচ্ছে পরিবহনের চিত্র। একসময় দেশটির পরিচিতি ছিল পুরোনো মডেলের ঐতিহ্যবাহী গাড়ির জন্য। কিন্তু এখন সেই জায়গা দখল করে নিচ্ছে সৌরশক্তিচালিত বৈদ্যুতিক তিন চাকার যান। জ্বালানি সংকটের কারণে অনেক চালক তাদের বৈদ্যুতিক যানের সঙ্গে সৌরবিদ্যুৎ ব্যবস্থা যুক্ত করেছেন। ফলে জাতীয় বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটলেও সূর্যের আলো ব্যবহার করেই যানগুলো চার্জ দিয়ে চলাচল করা সম্ভব হচ্ছে।


সাম্প্রতিক সময়ে তেল সরবরাহ কমে যাওয়ায় কিউবায় গণপরিবহন, পণ্য পরিবহন এবং নগর পরিচ্ছন্নতা কার্যক্রমেও এসব তিন চাকার যান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। রাজধানীর বিভিন্ন সড়কে এখন প্রায় সর্বত্রই এ ধরনের যান চলাচল করতে দেখা যায়। বেশির ভাগ বৈদ্যুতিক যান চীন থেকে আমদানি করা হলেও কিছু যান স্থানীয়ভাবে সংযোজন করা হচ্ছে। দাম তুলনামূলক বেশি হওয়ায় সাধারণ মানুষের জন্য এগুলো কেনা সহজ নয়। তবে অনেকেই পুরোনো জ্বালানিচালিত গাড়ি বিক্রি করে অথবা প্রবাসী স্বজনদের সহায়তায় নতুন এই যান সংগ্রহ করছেন।


প্রযুক্তিবিদদের মতে, একটি বৈদ্যুতিক যানে সৌরবিদ্যুৎ ব্যবস্থা সংযোজন করতে অতিরিক্ত ব্যয় হলেও জ্বালানি সংকট ও দীর্ঘ লোডশেডিংয়ের কারণে সেই খরচ দ্রুত উঠে আসে। অনেক ব্যবসায়ীও পণ্য পরিবহনের জন্য এখন এই প্রযুক্তির ওপর নির্ভর করছেন। স্থানীয়দের বিশ্বাস, জ্বালানি সংকট মোকাবিলায় সৌরশক্তিচালিত এই বৈদ্যুতিক যান কিউবার পরিবহন ব্যবস্থার স্থায়ী অংশ হয়ে উঠতে চলেছে।


সূত্র: রয়টার্স

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?

রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?