ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ইরান যুদ্ধের প্রভাবে বাড়ছে জ্বালানি-খাদ্যের দাম: ব্রাজিলের প্রেসিডেন্ট কাতারের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এবার বিচারকের ওপর কালো জাদু করতে গিয়ে ভারতীয় গ্রেপ্তার শেখ হাসিনার জন্য আমরা ইনসাফ নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ফেনী‌তে সাংবাদিকের ওপর অবৈধ বালু উত্তোলনকারী‌দের হামলা, প্র‌তিবাদে মানববন্ধন পদার্থবিজ্ঞানের ২ প্রশ্নে আপত্তি, ভুল প্রমাণ হলে পূর্ণ নম্বরের আশ্বাস কোম্পানির মাধ্যমে চিকিৎসাসেবা দিতে পারবে মেডিকেল বিশ্ববিদ্যালয়, বিল পাস সংবিধানে গণভোটের বিধান না থাকলে ২০২৬ সালে নির্বাচনও নেই: শফিকুর রহমান সংবিধান নতুন করে লেখার সুযোগ নেই: চিফ হুইপ বিশ্বকাপ থেকে বাদ পড়ার ২ মাসের মাথায় ডাচ রেফারির আকস্মিক মৃত্যু

ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল

টানা বৃষ্টি হলেই রাজধানীর সড়ক ও অলিগলি পানিতে তলিয়ে যাওয়ার ঘটনা এখন যেন নিয়মিত চিত্র। প্রধান সড়কের পানি
  • আপলোড সময় : ১৪ জুলাই ২০২৬, সকাল ৯:৪৭ সময়
  • আপডেট সময় : ১৪ জুলাই ২০২৬, সকাল ৯:৪৭ সময়
ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল

টানা বৃষ্টি হলেই রাজধানীর সড়ক ও অলিগলি পানিতে তলিয়ে যাওয়ার ঘটনা এখন যেন নিয়মিত চিত্র। প্রধান সড়কের পানি কিছু সময়ের মধ্যে নেমে গেলেও আবাসিক এলাকার অলিগলিতে দিনের পর দিন পানি জমে থাকে। সংশ্লিষ্টদের মতে, শুধু অতিবৃষ্টি নয়—অকার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থা, বিকল পাম্প, অচল স্লুইসগেট এবং ড্রেনে জমে থাকা বর্জ্যই ঢাকার জলাবদ্ধতার মূল কারণ। সংশ্লিষ্ট সূত্র জানায়, রাজধানীর বৃষ্টির পানি নদীতে নামানোর জন্য থাকা ৪১টি স্লুইসগেটের মধ্যে কার্যকর রয়েছে মাত্র ১৯টি। বাকি স্লুইসগেটগুলোর অনেকগুলো অচল বা আংশিক সচল থাকায় পানি নিষ্কাশন ব্যাহত হচ্ছে। একই সঙ্গে গুরুত্বপূর্ণ কয়েকটি পাম্পও পূর্ণ সক্ষমতায় কাজ করছে না। একটি বড় পাম্প দীর্ঘদিন ধরে বিকল থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।


এছাড়া ড্রেন পরিষ্কারে ব্যবহৃত কিছু বিশেষ যন্ত্রপাতিও অচল রয়েছে। ফলে ড্রেনে জমে থাকা পলিথিন, প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য দ্রুত অপসারণ করা সম্ভব হচ্ছে না। এতে বৃষ্টির পানি সহজে প্রবাহিত হতে না পেরে দীর্ঘ সময় ধরে সড়ক ও অলিগলিতে জমে থাকে। বিশেষজ্ঞরা বলছেন, রাজধানীর বর্তমান আয়তন ও জনসংখ্যার তুলনায় বিদ্যমান পানি নিষ্কাশন অবকাঠামো একেবারেই অপর্যাপ্ত। কয়েক দশক আগের একই সংখ্যক আউটলেট দিয়েই এখনো পুরো মহানগরের বৃষ্টির পানি অপসারণের চেষ্টা চলছে। ফলে অল্প বৃষ্টিতেও জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে।


নগর পরিকল্পনাবিদদের মতে, শুধু অস্থায়ী পাম্পিং ব্যবস্থা নয়, দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে নতুন স্লুইসগেট, আধুনিক ড্রেনেজ ব্যবস্থা, খালের প্রবাহ পুনরুদ্ধার এবং পানি নিষ্কাশনের নতুন পথ তৈরি করতে হবে। একই সঙ্গে ড্রেনে বর্জ্য ফেলা বন্ধে জনসচেতনতা ও কঠোর নজরদারিও জরুরি। অন্যদিকে সিটি করপোরেশন জানিয়েছে, ড্রেন ও নালা পরিষ্কার রাখা, বিকল যন্ত্রপাতি মেরামত এবং পানি দ্রুত সরাতে প্রয়োজনীয় জনবল ও সরঞ্জাম মাঠে কাজ করছে। তবে স্থায়ী সমাধানের জন্য অবকাঠামোগত উন্নয়ন ছাড়া বিকল্প নেই বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শেখ হাসিনার পরিবারের কেউ বাংলাদেশি হয়ে উঠতে পারেনি: সারজিস আলম

শেখ হাসিনার পরিবারের কেউ বাংলাদেশি হয়ে উঠতে পারেনি: সারজিস আলম