সাতক্ষীরার পাটকেলঘাটায় সীমানা পিলারসহ দু-জনকে আটক করেছে থানা পুলিশ। বুধবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় তালা উপজেলার পাটকেলঘাটা থানার নগরঘাটা ইউনিয়নের নিমতলা প্রাইমারী স্কুলের পাশের একটি বাড়ি থেকে সীমানা পিলারটি উদ্ধার করা হয়।
এঘটনায় আটককৃতরা হলেন সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা নিমতলা এলাকার বরুণ মন্ডলের ছেলে দেবব্রত মন্ডল (৩৫) ও যশোর জেলার কেশবপুর উপজেলার নেহালপুর (হাসানপুর) এলাকার মো. আতিয়ার রহমানের ছেলে মো. শরিফুল্লাহ বিশ্বাস (৩৬)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক কৃষ্ণপদ সমাদ্দার, উপ-পরিদর্শক লিটন, উপ-পরিদর্শক আলমসহ সংগীয় ফোর্স অভিযান পরিচালনা করে একটি সীমানা পিলারসহ আসামীদেরকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে পাটকেলঘাটা থানায় একটি মামলা হয়েছে। মামলা নং ৫।
পাটকেলঘাটা থানার উপ-পরিদর্শ কৃষ্ণপদ সমাদ্দার জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। প্রাথমিক ভাবে আসামীরা সীমানা পিলারটি ১ কোটি টাকা দিয়ে ক্রয় করেছে এবং ৫ কোটি টাকায় বিক্রয়ের চেষ্টা করে বলে স্বীকার করছে। আসামীদের জেল-হাজতে প্রেরণ করা হবে তিনি জানান।
বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন