ঢাকা | |
সংবাদ শিরোনাম :
লংমার্চে পরিকল্পিতভাবে ঝামেলার প্ল্যান ছিল জামায়াতের: রাশেদ খাঁন বাবার রাষ্ট্রপতি হিসেবে প্রথম ঠাকুরগাঁও সফর, আবেগঘন বার্তা দিলেন কন্যা বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি, ভিন্ন চিত্র পল্লী বিদ্যুতের তদন্তে দ্রুত বিয়ে হওয়ার জন্য ১১টি করণীয় আমল সোনারগাঁও ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কলম্বিয়ায় সামরিক ঘাঁটিতে বিদ্রোহীদের ড্রোন হামলা, নিহত ৩ '৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দেবে সরকার' ভারতের কাছে হেরে বিব্রতকর রেকর্ড গড়ল পাকিস্তান যে নিজের পরিচয় গোপন করে অপকর্ম করে, সেই বড় গুপ্ত: জামায়াত আমির হুংকার দেবেন না, বিএনপি রাজপথ থেকে উঠে আসা দল: পানিসম্পদমন্ত্রী

টিকিট বিক্রির নামে প্রতারণা, ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে সিআইডির মামলা

গ্রাহক ও সাব-এজেন্টদের কাছ থেকে বিমান টিকিটের অগ্রিম অর্থ নিয়ে প্রতিশ্রুত টিকিট সরবরাহ না করার অভিযোগে একটি অনলাইনভিত্তিক
  • আপলোড সময় : ১৩ জুলাই ২০২৬, দুপুর ৩:৫ সময়
  • আপডেট সময় : ১৩ জুলাই ২০২৬, দুপুর ৩:৫ সময়
টিকিট বিক্রির নামে প্রতারণা, ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে সিআইডির মামলা

গ্রাহক ও সাব-এজেন্টদের কাছ থেকে বিমান টিকিটের অগ্রিম অর্থ নিয়ে প্রতিশ্রুত টিকিট সরবরাহ না করার অভিযোগে একটি অনলাইনভিত্তিক ট্রাভেল প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানিলন্ডারিং মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মামলায় প্রতিষ্ঠানটির সাত কর্মকর্তাকে আসামি করা হয়েছে। সোমবার সিআইডি জানায়, তাদের আর্থিক অপরাধ তদন্ত ইউনিটের অনুসন্ধানে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রাজধানীর মতিঝিল থানায় মামলাটি দায়ের করা হয়েছে। মামলায় প্রায় ৩৪ কোটি ৬৯ লাখ ৩১ হাজার ৯০ টাকা মানিলন্ডারিংয়ের অভিযোগ আনা হয়েছে।


তদন্তে উঠে এসেছে, প্রতিষ্ঠানটি ব্যবসায়িক অংশীদার ও সাধারণ গ্রাহক—উভয় পর্যায়ে বিমান টিকিট বিক্রি করত। বিভিন্ন সময়ে আকর্ষণীয় মূল্যছাড়ের ঘোষণা দিয়ে বিপুল পরিমাণ অগ্রিম অর্থ সংগ্রহ করা হলেও অভিযোগ অনুযায়ী, পরে অনেক গ্রাহক ও সাব-এজেন্টকে নির্ধারিত টিকিট সরবরাহ করা হয়নি। সিআইডির দাবি, এভাবে সংগৃহীত অর্থের একটি বড় অংশ আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। তদন্তের অংশ হিসেবে প্রতিষ্ঠানের আর্থিক লেনদেন ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে।


এদিকে তদন্তে আরও জানা গেছে, প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ২০২৫ সালের ১ আগস্ট দেশত্যাগ করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। সিআইডি জানিয়েছে, মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং অভিযোগের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?

রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?