ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের যাচ্ছেন, ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ আগুন-ককটেল বিস্ফোরণ নিষিদ্ধ আওয়ামী লীগের কাজ: স্বরাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেই শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৪৫০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে: পেন্টাগন জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র সচিব রিয়াদের বিমানবন্দরে হামলা, দায় স্বীকার হুতিদের আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১ ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনা ‘বিচ্ছিন্ন ঘটনা’: স্বরাষ্ট্রমন্ত্রী ২৩ সেপ্টেম্বর ছুটি, তবে চাকরিজীবীদের জন্য নয় জাতীয় স্বার্থ নয়, বিএনপি দলীয় স্বার্থ আদায়ে সরকারে গিয়েছে: নাহিদ ইসলাম

বছরে শেখ হাসিনার খাবারের খরচ ছিল ৩৫ কোটি টাকা

জাতীয় সংসদে সাবেক প্রধানমন্ত্রীর সরকারি ব্যয় নিয়ে তথ্য তুলে ধরেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, মুজিববর্ষ
  • আপলোড সময় : ১৩ জুলাই ২০২৬, দুপুর ১০:২২ সময়
  • আপডেট সময় : ১৩ জুলাই ২০২৬, দুপুর ১০:২২ সময়
বছরে শেখ হাসিনার খাবারের খরচ ছিল ৩৫ কোটি টাকা

জাতীয় সংসদে সাবেক প্রধানমন্ত্রীর সরকারি ব্যয় নিয়ে তথ্য তুলে ধরেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, মুজিববর্ষ উদযাপনের ব্যয় ছাড়াও সাবেক প্রধানমন্ত্রীর এক বছরের খাবার ব্যয়েই প্রায় ৩৫ কোটি টাকা খরচ হয়েছে। তার দাবি, এ ধরনের ব্যয় শুধু একটি খাতেই সীমাবদ্ধ ছিল না, আরও বিভিন্ন খাতেও উল্লেখযোগ্য পরিমাণ অর্থ ব্যয় করা হয়েছে।


রোববার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এক সংসদ সদস্যের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব তথ্য জানান। তিনি বলেন, মুজিববর্ষ উদযাপন উপলক্ষে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন, জেলা ও উপজেলায় স্থাপনা নির্মাণ, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে স্মারক স্থাপন এবং রাষ্ট্রীয়ভাবে ডিজিটাল সময় গণনার বোর্ড নির্মাণসহ বিভিন্ন কার্যক্রমে মোট ৯৮২ কোটি ৯১ লাখ ৭৪ হাজার টাকা ব্যয় হয়েছে।


অর্থমন্ত্রী জানান, এই ব্যয়ের বিস্তারিত বিবরণ সংসদে উপস্থাপন করা হয়েছে, যেখানে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ব্যয় সংক্রান্ত তথ্য অন্তর্ভুক্ত রয়েছে। একই অধিবেশনে বিদেশে অর্থ পাচারের বিষয়ে সরকারের অবস্থানও তুলে ধরেন অর্থমন্ত্রী। তিনি বলেন, জনগণের অর্থ বিদেশে পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে এবং এ বিষয়ে সরকার কোনো ধরনের আপস করবে না।


তিনি আরও বলেন, রাষ্ট্রীয় অর্থের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে এবং অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রাখতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে যাচ্ছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্যাক-টু-ব্যাক এলসির বিল ২৭০ দিনের বেশি বকেয়া হলে ইডিএফ ঋণ নয়

ব্যাক-টু-ব্যাক এলসির বিল ২৭০ দিনের বেশি বকেয়া হলে ইডিএফ ঋণ নয়