ঢাকা | |
সংবাদ শিরোনাম :
৩০ থেকে ৭০এর দশকেও সুস্থ রাখতে পারে এই অভ্যাস আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দর বন্ধ, আটকা ১ লাখ ৭০ হাজার যাত্রী মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ লংমার্চে পরিকল্পিতভাবে ঝামেলার প্ল্যান ছিল জামায়াতের: রাশেদ খাঁন বাবার রাষ্ট্রপতি হিসেবে প্রথম ঠাকুরগাঁও সফর, আবেগঘন বার্তা দিলেন কন্যা বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি, ভিন্ন চিত্র পল্লী বিদ্যুতের তদন্তে দ্রুত বিয়ে হওয়ার জন্য ১১টি করণীয় আমল সোনারগাঁও ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কলম্বিয়ায় সামরিক ঘাঁটিতে বিদ্রোহীদের ড্রোন হামলা, নিহত ৩ '৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দেবে সরকার'

টেস্টে ইংল্যান্ডের ব্যর্থতায় কোচের পদ হারালেন ম্যাককালাম

ইংল্যান্ডের টেস্ট দলের প্রধান কোচের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে ব্রেন্ডন ম্যাককালামকে। তবে সীমিত ওভারের ক্রিকেটে তিনি আগের
  • আপলোড সময় : ১৩ জুলাই ২০২৬, দুপুর ১০:১২ সময়
  • আপডেট সময় : ১৩ জুলাই ২০২৬, দুপুর ১০:১২ সময়
টেস্টে ইংল্যান্ডের ব্যর্থতায় কোচের পদ হারালেন ম্যাককালাম

ইংল্যান্ডের টেস্ট দলের প্রধান কোচের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে ব্রেন্ডন ম্যাককালামকে। তবে সীমিত ওভারের ক্রিকেটে তিনি আগের মতোই ইংল্যান্ডের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন। সম্প্রতি ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে হার এবং তার আগে অ্যাশেজে অস্ট্রেলিয়ার কাছে ৪-১ ব্যবধানে পরাজয়ের পর থেকেই ম্যাককালামের ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু হয়। শেষ পর্যন্ত দলের ধারাবাহিক ব্যর্থতার জেরেই এই সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড।


দায়িত্ব হারানোর পর ম্যাককালাম বলেন, টেস্ট দলের সঙ্গে কাজ করতে পেরে তিনি গর্বিত। যদিও সিদ্ধান্তে হতাশ, তবুও বোর্ডের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে এখন তিনি সাদা বলের ক্রিকেটে পুরো মনোযোগ দেবেন। ২০২২ সালে দায়িত্ব নেওয়ার পর অধিনায়ক বেন স্টোকসকে নিয়ে আক্রমণাত্মক ক্রিকেটের নতুন দর্শন উপহার দেন ম্যাককালাম। ‘বাজবল’ নামে পরিচিত সেই কৌশলে শুরুতে দারুণ সাফল্যও পায় ইংল্যান্ড। প্রথম ১১ টেস্টের মধ্যে ১০টিতেই জয় তুলে নিয়েছিল দলটি।


তবে সময়ের সঙ্গে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি ইংল্যান্ড। ম্যাককালামের অধীনে দলটি ৪৯টি টেস্ট খেলে ২৭টিতে জয়, ২টিতে ড্র এবং ২০টিতে হারের মুখ দেখেছে। বিশেষ করে শেষ ৯ টেস্টের ৭টিতেই পরাজয় তার ওপর চাপ বাড়িয়ে দেয়। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী রিচার্ড গুল্ড বলেন, ম্যাককালাম ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটে ইতিবাচক পরিবর্তন এনেছেন। তবে আগামী অ্যাশেজ সিরিজকে সামনে রেখে নতুন নেতৃত্ব প্রয়োজন বলে মনে করেছে বোর্ড।


যদিও টেস্ট দলের দায়িত্ব শেষ হয়েছে, তবুও ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত ইংল্যান্ডের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন ব্রেন্ডন ম্যাককালাম।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?

রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?