ঢাকা | |
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে প্রত্যেক শিশুকে স্পেসএক্সের দুটি করে শেয়ার দেবেন ইলন মাস্ক বিদেশি আগ্নেয়াস্ত্র পরিবহন করার ট্রানজিট রাজশাহী? সচিবালয়ের পাশে মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ তিতুমীর কলেজের ছাত্রী হোস্টেলের গেটে দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণ শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে নবীজির শেখানো ৭ আমল বিসিবির বোর্ড সভা আজ, সিমন্সের ব্যাপারে আসতে পারে সিদ্ধান্ত আগারগাঁওয়ে ককটেল বিস্ফোরণে সিএনজিচালক আহত পল্লবীতে যাত্রীবেশে বাসে কেরোসিন ঢেলে আগুন বিমসটেক অ্যাথলেটিকসে বাংলাদেশের ১০ পদক ইরানের হুমকির মুখে সামরিক ঘাঁটিতে বসবাস শুরু করেছেন ট্রাম্পের মন্ত্রিসভার সদস্যরা

এবারের বিশ্বকাপ শিরোপা জিতবে কারা, জানালো সুপার কম্পিউটার

ফিফা বিশ্বকাপ ২০২৬ এখন শেষ পর্যায়ে। ফাইনালসহ বাকি মাত্র চারটি ম্যাচ। শিরোপার লড়াইয়ে টিকে আছে আর্জেন্টিনা, ইংল্যান্ড, স্পেন
  • আপলোড সময় : ১৩ জুলাই ২০২৬, সকাল ৯:৩৫ সময়
  • আপডেট সময় : ১৩ জুলাই ২০২৬, সকাল ৯:৩৫ সময়
এবারের বিশ্বকাপ শিরোপা জিতবে কারা, জানালো সুপার কম্পিউটার

ফিফা বিশ্বকাপ ২০২৬ এখন শেষ পর্যায়ে। ফাইনালসহ বাকি মাত্র চারটি ম্যাচ। শিরোপার লড়াইয়ে টিকে আছে আর্জেন্টিনা, ইংল্যান্ড, স্পেন ও ফ্রান্স। টুর্নামেন্ট শুরুর আগেই এই চার দলকে সেমিফাইনালে দেখার পূর্বাভাস দিয়েছিল পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষণ প্রতিষ্ঠান অপটার সুপার কম্পিউটার। এবার তারা সম্ভাব্য বিশ্বচ্যাম্পিয়নের নামও প্রকাশ করেছে।


অপটার সর্বশেষ বিশ্লেষণে বিশ্বকাপ জয়ের দৌড়ে সবচেয়ে এগিয়ে রাখা হয়েছে ফ্রান্সকে। তাদের হিসাব অনুযায়ী, ফরাসিদের শিরোপা জয়ের সম্ভাবনা ৩৪ শতাংশ। সেমিফাইনালে স্পেনকে হারিয়ে টানা তৃতীয়বারের মতো ফাইনালে ওঠার সম্ভাবনাও দেখানো হয়েছে ৫৭ দশমিক ৭ শতাংশ। এবারের বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছে ফ্রান্স। আক্রমণভাগে নেতৃত্ব দিচ্ছেন কিলিয়ান এমবাপ্পে। সর্বোচ্চ গোলদাতার তালিকায় তিনি রয়েছেন আট গোল নিয়ে। অন্যদিকে উসমান ডেম্বেলেও পাঁচ গোল করে দলের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।


যদিও শিরোপার দৌড়ে ফ্রান্স এগিয়ে, স্পেনও রয়েছে দুর্দান্ত ধারাবাহিকতায়। ২০২৪ সালের মার্চের পর থেকে টানা ৩৬ ম্যাচে অপরাজিত রয়েছে স্প্যানিশরা। এই সময়ে তারা জিতেছে ২৭টি ম্যাচ, ড্র করেছে ৯টি। অপটার হিসাবে স্পেনের ফাইনালে ওঠার সম্ভাবনা ৪২ দশমিক ৩ শতাংশ এবং বিশ্বকাপ জয়ের সম্ভাবনা ২৩ দশমিক ৪ শতাংশ। এদিকে ইংল্যান্ডকে শিরোপার সম্ভাবনায় তৃতীয় স্থানে রাখা হয়েছে। তাদের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা ২১ দশমিক ৯ শতাংশ। তবে ১৯৬৬ সালের পর প্রথমবারের মতো ফাইনালে ওঠার সম্ভাবনা ধরা হয়েছে ৫০ দশমিক ৯ শতাংশ।


অন্যদিকে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে তুলনামূলকভাবে পিছিয়ে রেখেছে অপটার সুপার কম্পিউটার। তাদের হিসাবে, লিওনেল মেসিদের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা ২০ দশমিক ৬ শতাংশ, যা শেষ চারে থাকা চার দলের মধ্যে সবচেয়ে কম।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এইচএসসির উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফল আজ

এইচএসসির উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফল আজ