ঢাকা | |
সংবাদ শিরোনাম :
এসএসসিতে ২ বিষয়ে ফেল করলেও ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষা: শিক্ষামন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার কোনো সম্ভাবনা নেই: উপদেষ্টা জাহেদ নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা: আসিফ নজরুল বললেন, ‘কী করুণ আত্মসন্তুষ্টি!’ ড. ইউনূসকে হেনস্তা আওয়ামী লীগের সন্ত্রাসনির্ভর রাজনীতির ‘চরিত্র’ উন্মোচিত করেছে চুয়েটে টানা অবরোধ: নিজ কার্যালয়েই অবরুদ্ধ ভিসি, অসুস্থ হয়ে হাসপাতালে ২ শিক্ষক বার্লিন সফর বাতিল ড. ইউনূসের ওয়েবসাইট থেকে সরানো হলো তার নাম অবিবাহিতদের রাগিয়ে দেয় যেসব কথা দুর্যোগ সহনশীল দেশ গড়তে প্রতিটি পরিবারের সচেতনতা জরুরি: রাষ্ট্রপতি ইরানে সম্ভবত অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প চকবাজারে ফের আগুনের আশঙ্কায় পানি দেয়া অব্যাহত: ফায়ার সার্ভিস

ইউক্রেনে রাশিয়ার ড্রোন-ব্যালিস্টিক মিসাইল হামলায় ছয়জন নিহত

ইউক্রেনজুড়ে রাশিয়ার নতুন করে চালানো ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন আরও
  • আপলোড সময় : ১২ জুলাই ২০২৬, দুপুর ১০:৩১ সময়
  • আপডেট সময় : ১২ জুলাই ২০২৬, দুপুর ১০:৩১ সময়
ইউক্রেনে রাশিয়ার ড্রোন-ব্যালিস্টিক মিসাইল হামলায় ছয়জন নিহত

ইউক্রেনজুড়ে রাশিয়ার নতুন করে চালানো ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন আরও কয়েক ডজন মানুষ। রাজধানী কিয়েভসহ দেশের বিভিন্ন অঞ্চলে বেসামরিক স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ইউক্রেনের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, রাজধানী কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলায় দুই শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। হামলায় আবাসিক ভবন, অফিস এবং একটি ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে।


ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাতভর রাশিয়া ১২০টি ড্রোন ও ১২টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর মধ্যে ছয়টি ছিল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। আকাশ প্রতিরক্ষা বাহিনী অধিকাংশ ড্রোন এবং ছয়টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হলেও বাকি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করা সম্ভব হয়নি। তিনি আরও বলেন, সতর্কতা সাইরেন বাজার আগেই কয়েকটি ক্ষেপণাস্ত্র বেসামরিক স্থাপনায় আঘাত হানে, যার ফলে হতাহত ও ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটে।


দেশটির পূর্বাঞ্চলের একটি শহরে বিমান থেকে নিক্ষেপ করা বোমার আঘাতে এক শিশুসহ চারজন নিহত হয়েছেন। এছাড়া দক্ষিণাঞ্চলের ওডেশা অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলায় আরও দুজন প্রাণ হারান। সাম্প্রতিক এই হামলার মধ্য দিয়ে ইউক্রেনে সংঘাত আরও তীব্র আকার ধারণ করেছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।


সূত্র: এএফপি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার