ঢাকা | |
সংবাদ শিরোনাম :
এসএসসিতে ২ বিষয়ে ফেল করলেও ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষা: শিক্ষামন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার কোনো সম্ভাবনা নেই: উপদেষ্টা জাহেদ নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা: আসিফ নজরুল বললেন, ‘কী করুণ আত্মসন্তুষ্টি!’ ড. ইউনূসকে হেনস্তা আওয়ামী লীগের সন্ত্রাসনির্ভর রাজনীতির ‘চরিত্র’ উন্মোচিত করেছে চুয়েটে টানা অবরোধ: নিজ কার্যালয়েই অবরুদ্ধ ভিসি, অসুস্থ হয়ে হাসপাতালে ২ শিক্ষক বার্লিন সফর বাতিল ড. ইউনূসের ওয়েবসাইট থেকে সরানো হলো তার নাম অবিবাহিতদের রাগিয়ে দেয় যেসব কথা দুর্যোগ সহনশীল দেশ গড়তে প্রতিটি পরিবারের সচেতনতা জরুরি: রাষ্ট্রপতি ইরানে সম্ভবত অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প চকবাজারে ফের আগুনের আশঙ্কায় পানি দেয়া অব্যাহত: ফায়ার সার্ভিস

বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার সবসময় রয়েছে: প্রতিমন্ত্রী ইকবাল

বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার সবসময় রয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী। তিনি
  • আপলোড সময় : ১২ জুলাই ২০২৬, দুপুর ১০:২৩ সময়
  • আপডেট সময় : ১২ জুলাই ২০২৬, দুপুর ১০:২৩ সময়
বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার সবসময় রয়েছে: প্রতিমন্ত্রী ইকবাল

বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার সবসময় রয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন এবং নতুন করে ঘর নির্মাণে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হবে। রাঙামাটার বিভিন্ন আশ্রয়কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, যাদের ঘরবাড়ি আংশিক বা সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের তালিকা প্রস্তুত করে পর্যায়ক্রমে পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া হবে।


তিনি বলেন, পাহাড়ি এলাকায় বন্যা, পাহাড়ি ঢল ও ভূমিধস দীর্ঘদিনের একটি বাস্তবতা। জলবায়ু পরিবর্তন, অতিবৃষ্টি এবং অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে প্রতিবছরই এ ধরনের দুর্যোগ দেখা দেয়। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার দীর্ঘমেয়াদি ও টেকসই পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। প্রতিমন্ত্রী আরও জানান, বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। স্থানীয় প্রশাসনের মাধ্যমে কোথায় কী ধরনের সহায়তা প্রয়োজন, তা নির্ধারণ করে দ্রুত ত্রাণ ও জরুরি সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। মানুষের জানমাল রক্ষায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।


তিনি বলেন, তাৎক্ষণিক খাদ্য সহায়তার পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পুনর্বাসন কার্যক্রম আরও জোরদার করা হবে। একই সঙ্গে ভবিষ্যতে পাহাড়ি ঢল, বন্যা ও ভূমিধসের ঝুঁকি কমাতে কার্যকর ও স্থায়ী পরিকল্পনাও গ্রহণ করা হচ্ছে। এর আগে প্রতিমন্ত্রী খাগড়াছড়ির ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। এরপর তিনি রাঙামাটির আশ্রয়কেন্দ্র ঘুরে দেখেন। আজ তাঁর বান্দরবানের দুর্গত এলাকাগুলো পরিদর্শনের কথা রয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার