ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ভারী বৃষ্টিতে রোহিঙ্গা ক্যাম্পের নিম্নাঞ্চলে থাকা ঘর ফের তলিয়ে গেছে বৃষ্টি পরিস্থিতি দেখে এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত শেখ হাসিনার পরিবারের কেউ বাংলাদেশি হয়ে উঠতে পারেনি: সারজিস আলম শিক্ষাকে ধ্বংস করতেই বিগত সরকার প্রকল্প নিয়েছিল: শিক্ষামন্ত্রী জিম্বাবুয়ের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়িয়ে যা বললেন মিরাজ ইউক্রেনে রাশিয়ার ড্রোন-ব্যালিস্টিক মিসাইল হামলায় ছয়জন নিহত মারা গেছেন আর্জেন্টিনার আলোচিত কিংবদন্তি ফুটবলার রাট্টিন রোববার চবির সব পরীক্ষা স্থগিত, চলবে ক্লাস অবসরে যাওয়া কর্মকর্তার যুগ্ম সচিব পদোন্নতি বাতিল

ঢাকা-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ, টিকিটের টাকা ফেরত

টানা তিন দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে রেললাইন পানির নিচে তলিয়ে যাওয়ায় সাময়িকভাবে ঢাকা–কক্সবাজার রুটে ট্রেন
  • আপলোড সময় : ৮ জুলাই ২০২৬, দুপুর ১০:১২ সময়
  • আপডেট সময় : ৮ জুলাই ২০২৬, দুপুর ১০:১২ সময়
ঢাকা-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ, টিকিটের টাকা ফেরত

টানা তিন দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে রেললাইন পানির নিচে তলিয়ে যাওয়ায় সাময়িকভাবে ঢাকা–কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ রেলওয়ে। বুধবার (৮ জুলাই) ভোরে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, বিরূপ আবহাওয়া ও রেললাইনের ওপর পানি জমে যাওয়ায় কক্সবাজারমুখী ট্রেন চলাচল আপাতত স্থগিত রাখা হয়েছে। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এ রুটে ট্রেন পরিচালনা সম্ভব হবে না।


এরই মধ্যে মঙ্গলবার ঢাকা থেকে ছেড়ে যাওয়া পর্যটক এক্সপ্রেস ট্রেনটির চট্টগ্রাম থেকে কক্সবাজারের যাত্রা বাতিল করা হয়েছে। পরে ট্রেনটি পুনরায় ঢাকার উদ্দেশ্যে ফিরিয়ে দেওয়া হয়েছে। এদিকে ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী আরেকটি ট্রেন চট্টগ্রাম স্টেশনে অপেক্ষমাণ রয়েছে। রেললাইনের ওপর জমে থাকা পানি নেমে না যাওয়া পর্যন্ত ট্রেনটি কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা করতে পারবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।


রেলওয়ে জানিয়েছে, যেসব যাত্রী ভ্রমণ বাতিল করতে চান তারা চট্টগ্রাম স্টেশনের কাউন্টার থেকে টিকিটের সম্পূর্ণ মূল্য ফেরত নিতে পারবেন। আর যারা ঢাকায় ফিরতে ইচ্ছুক, তাদের জন্য বিকেল ৪টায় একই ট্রেনে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রার ব্যবস্থা রাখা হয়েছে। বাংলাদেশ রেলওয়ে বলেছে, আকস্মিক প্রাকৃতিক দুর্যোগে সৃষ্ট এই পরিস্থিতির কারণে যাত্রীদের যে ভোগান্তি হয়েছে, তার জন্য তারা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। পাশাপাশি রেললাইন থেকে পানি নেমে গেলে দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২০২৬ বিশ্বকাপ: মাত্র ২৫৯ সেকেন্ডে আর্জেন্টিনাকে বাঁচালেন লিওনেল মেসি

২০২৬ বিশ্বকাপ: মাত্র ২৫৯ সেকেন্ডে আর্জেন্টিনাকে বাঁচালেন লিওনেল মেসি