ঢাকা | |
সংবাদ শিরোনাম :
এসএসসিতে ২ বিষয়ে ফেল করলেও ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষা: শিক্ষামন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার কোনো সম্ভাবনা নেই: উপদেষ্টা জাহেদ নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা: আসিফ নজরুল বললেন, ‘কী করুণ আত্মসন্তুষ্টি!’ ড. ইউনূসকে হেনস্তা আওয়ামী লীগের সন্ত্রাসনির্ভর রাজনীতির ‘চরিত্র’ উন্মোচিত করেছে চুয়েটে টানা অবরোধ: নিজ কার্যালয়েই অবরুদ্ধ ভিসি, অসুস্থ হয়ে হাসপাতালে ২ শিক্ষক বার্লিন সফর বাতিল ড. ইউনূসের ওয়েবসাইট থেকে সরানো হলো তার নাম অবিবাহিতদের রাগিয়ে দেয় যেসব কথা দুর্যোগ সহনশীল দেশ গড়তে প্রতিটি পরিবারের সচেতনতা জরুরি: রাষ্ট্রপতি ইরানে সম্ভবত অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প চকবাজারে ফের আগুনের আশঙ্কায় পানি দেয়া অব্যাহত: ফায়ার সার্ভিস

ভোর থেকেই ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ

সপ্তাহের প্রথম কর্মদিবসের ভোর থেকেই টানা মুষলধারে বৃষ্টিতে কার্যত জলমগ্ন হয়ে পড়েছে রাজধানীর বিভিন্ন এলাকা। গভীর রাত থেকে
  • আপলোড সময় : ১২ জুলাই ২০২৬, দুপুর ১০:৯ সময়
  • আপডেট সময় : ১২ জুলাই ২০২৬, দুপুর ১০:৯ সময়
ভোর থেকেই ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ

সপ্তাহের প্রথম কর্মদিবসের ভোর থেকেই টানা মুষলধারে বৃষ্টিতে কার্যত জলমগ্ন হয়ে পড়েছে রাজধানীর বিভিন্ন এলাকা। গভীর রাত থেকে শুরু হওয়া অবিরাম বর্ষণে অনেক সড়ক ও অলিগলিতে হাঁটু থেকে কোমরসমান পানি জমে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে অফিসগামী মানুষ, শিক্ষার্থী এবং জরুরি কাজে বের হওয়া নগরবাসীকে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। সকালে গ্রিন রোড, তেজতুরী বাজার, পান্থপথ, মণিপুর, বসুন্ধরা আবাসিক এলাকা, ধানমন্ডি, মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকায় সড়কে পানি জমে থাকতে দেখা যায়। অনেক জায়গায় ফুটপাতও পানির নিচে তলিয়ে যাওয়ায় পথচারীদের বাধ্য হয়ে সড়ক দিয়েই চলাচল করতে হয়েছে।


বৃষ্টির মধ্যেই অনেককে ভিজে গন্তব্যে যেতে দেখা গেছে। ছাতা ব্যবহার করেও পুরোপুরি রক্ষা পাওয়া যায়নি। মাথা ও শরীরের ওপরের অংশ শুকনো থাকলেও জমে থাকা পানি মাড়িয়ে চলার কারণে জুতা, কাপড় ও প্যান্ট ভিজে দুর্ভোগ আরও বেড়েছে। জলাবদ্ধতার কারণে রিকশা, সিএনজিচালিত অটোরিকশা এবং ব্যক্তিগত যানবাহন ধীরগতিতে চলাচল করেছে। অনেক স্থানে যানবাহনের সৃষ্ট পানির ঢেউয়ে পথচারীদের অতিরিক্ত ভোগান্তির মুখে পড়তে হয়েছে।


এদিকে শেওড়াপাড়া এলাকার একটি শিক্ষা প্রতিষ্ঠানের সামনে ও আশপাশের সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় চলমান অর্ধবার্ষিক পরীক্ষাও স্থগিত করা হয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে অভিভাবকদের অনুরোধের পর কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার