ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শারীরিকভাবে শক্তিশালী সুইজারল্যান্ডকে নিয়ে সতর্ক আর্জেন্টিনা শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার অনুরোধ দুর্যোগে ক্ষতিগ্রস্ত প্রত্যেক মানুষ যেন সহায়তা পায়, সরকারকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: জামায়াত আমির দেশ বিক্রির ষড়যন্ত্রকারীদের উৎখাতেও জুলাই অভ্যুত্থান হয়েছে: মুফতি ফয়জুল করীম ভারতের সুপ্রিম কোর্টে বিচারককে গালিগালাজ ও নথিপত্র ছুড়ে ফেললেন আবেদনকারী এশিয়ার বিভিন্ন দেশে প্রকৃতির রুদ্ররূপ: বন্যা-ভূমিধস-টাইফুনে বিপর্যস্ত জনজীবন যুক্তরাষ্ট্র ও ইরানের হামলা-পাল্টা হামলা স্থগিত, আলোচনার চেষ্টা শেষ মুহূর্তের গোলে বেলজিয়ামকে বিদায় করে সেমিফাইনালে স্পেন সংসদে আমরা পাই ৫ মিনিট, স্বরাষ্ট্রমন্ত্রী রিপ্লাই দেন ৪৫ মিনিটে: হাসনাত আবদুল্লাহ সাবেক আইজিপি মামুনের নির্দেশে সম্পূর্ণ বেআইনিভাবে আমাকে গ্রেপ্তার করা হয়েছিল

শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার অনুরোধ

সরকার দেশের সব গণমাধ্যমকে পলাতক সাজাপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য, বিবৃতি বা ভাষণ প্রচারের ক্ষেত্রে বিদ্যমান আইন
  • আপলোড সময় : ১১ জুলাই ২০২৬, দুপুর ১০:২২ সময়
  • আপডেট সময় : ১১ জুলাই ২০২৬, দুপুর ১০:২২ সময়
শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার অনুরোধ

সরকার দেশের সব গণমাধ্যমকে পলাতক সাজাপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য, বিবৃতি বা ভাষণ প্রচারের ক্ষেত্রে বিদ্যমান আইন ও আদালতের নির্দেশনা কঠোরভাবে অনুসরণের আহ্বান জানিয়েছে। শুক্রবার (১০ জুলাই) প্রকাশিত এক সরকারি তথ্য বিবরণীতে বলা হয়, দেশের প্রিন্ট, টেলিভিশন, বেতার, অনলাইন সংবাদমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যম পরিচালনাকারীদের এ বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকতে হবে।


তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ৫ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বক্তব্য প্রচারের ওপর নিষেধাজ্ঞা জারি করেন। এছাড়া প্রচলিত আইন অনুযায়ী আদালতে সাজাপ্রাপ্ত ও পলাতক কোনো ব্যক্তির বক্তব্য, সাক্ষাৎকার কিংবা অডিও-ভিডিও ভাষণ গণমাধ্যমে প্রচারের ক্ষেত্রেও আইনগত বিধিনিষেধ রয়েছে।


সরকার জানায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং আদালতের নির্দেশনার প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের স্বার্থে শেখ হাসিনার কোনো বক্তব্য, বিবৃতি বা ভাষণ সরাসরি অথবা ধারণকৃত আকারে টেলিভিশন, বেতার, সংবাদপত্র, অনলাইন সংবাদমাধ্যম কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার বা প্রকাশ থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে।


সরকার আশা প্রকাশ করে, দেশের সব গণমাধ্যম, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং নাগরিকরা প্রচলিত আইন ও আদালতের নির্দেশনা যথাযথভাবে মেনে চলবেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা করবেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্বাস্থ্যসেবা কোনো বিশেষ সুবিধা নয়, এটি মৌলিক অধিকার: জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবা কোনো বিশেষ সুবিধা নয়, এটি মৌলিক অধিকার: জুবাইদা রহমান