ঢাকা | |
সংবাদ শিরোনাম :
১২ অক্টোবর থেকে সারাদেশে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ‘ভারতে কালো জরুরি অবস্থা জারি করেছে বিজেপি’ মোদির পতন দেখার অপেক্ষায় আছি আরও অনেকের মতো আমিও: আসিফ নজরুল কী নির্মম রসিকতা!: হাসনাত আবদুল্লাহ ‘প্রশ্নফাঁসের জন্য আমাকে ফাঁসিয়ে দেয়া যায় না কোনোভাবে?’, প্রশ্ন আসিফ মাহমুদের প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ, সন্দেহভাজন আটক ৩ ভিসা জটিলতায় পিছিয়ে গেল বাংলাদেশ যুব দলের ফ্লাইট ব্যক্তিস্বত্ব মামলায় অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরার নির্দেশ হাইকোর্টের চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার প্রাথমিক শিক্ষক নিয়োগে যোগ্যতা ও দক্ষতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: ববি হাজ্জাজ

বাংলাদেশসহ ৭ দেশের জন্য নতুন ভিসা প্যাকেজ চালু করলো সৌদি সরকার

বাংলাদেশসহ সাতটি দেশের নাগরিকদের জন্য নতুন সমন্বিত ভ্রমণ প্যাকেজ ও ইলেকট্রনিক পর্যটক ভিসা চালু করেছে সৌদি আরব। নতুন
  • আপলোড সময় : ১১ জুলাই ২০২৬, দুপুর ১০:৪ সময়
  • আপডেট সময় : ১১ জুলাই ২০২৬, দুপুর ১০:৪ সময়
বাংলাদেশসহ ৭ দেশের জন্য নতুন ভিসা প্যাকেজ চালু করলো সৌদি সরকার

বাংলাদেশসহ সাতটি দেশের নাগরিকদের জন্য নতুন সমন্বিত ভ্রমণ প্যাকেজ ও ইলেকট্রনিক পর্যটক ভিসা চালু করেছে সৌদি আরব। নতুন এই ব্যবস্থার মাধ্যমে ভ্রমণকারীরা আরও সহজে সৌদি আরব সফরের সুযোগ পাবেন। শুক্রবার (১০ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


প্রথম ধাপে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মিশর, জর্ডান এবং মেক্সিকোর নাগরিকরা এই সুবিধার আওতায় থাকবেন। নতুন ব্যবস্থায় অনুমোদিত ভ্রমণ সংস্থার মাধ্যমে একটি সমন্বিত বুকিং করলেই ভিসাসহ প্রয়োজনীয় ভ্রমণ সেবা পাওয়া যাবে। ফলে আলাদাভাবে দূতাবাসে গিয়ে ভিসার আবেদন করার প্রয়োজন হবে না। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, প্যাকেজ বুকিংয়ের সর্বোচ্চ ৪৮ ঘণ্টার মধ্যে আবেদনকারীর ই-মেইলে ইলেকট্রনিক ভিসা, ভ্রমণ বীমা এবং প্রয়োজনীয় কাগজপত্র পাঠিয়ে দেওয়া হবে।


এই ভিসার মেয়াদ হবে তিন মাস। ভিসাধারীরা একবার সৌদি আরবে প্রবেশ করতে পারবেন এবং সেখানে সর্বোচ্চ ৮৮ দিন পর্যন্ত অবস্থান করতে পারবেন। নতুন প্যাকেজে প্রাপ্তবয়স্কদের জন্য প্রথম দুই দিনের সর্বনিম্ন মূল্য নির্ধারণ করা হয়েছে ৪ হাজার সৌদি রিয়াল। এরপর প্রতিটি অতিরিক্ত দিনের জন্য এক হাজার সৌদি রিয়াল যোগ হবে। এছাড়া ভিসা ও ভ্রমণ বীমাসহ মোট ফি নির্ধারণ করা হয়েছে ৪০২ দশমিক ২১ সৌদি রিয়াল।


তবে এই প্যাকেজের আওতায় উমরাহ-সংক্রান্ত বিশেষ কোনো সেবা অন্তর্ভুক্ত নয়। যদিও ভিসাধারীরা সৌদি আরবে প্রবেশের পর মক্কা, মদিনাসহ দেশের বিভিন্ন এলাকায় ভ্রমণ করতে পারবেন। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী বিভিন্ন অনুষ্ঠান বা বিনোদনমূলক কার্যক্রমের টিকিটও বুকিংয়ের সঙ্গে যুক্ত করার সুযোগ থাকবে। সৌদি পর্যটন কর্তৃপক্ষ জানিয়েছে, পর্যায়ক্রমে আরও দেশের নাগরিকদের এই কর্মসূচির আওতায় আনা হবে এবং সেবার পরিধিও বাড়ানো হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন: পাকিস্তান সেনাবাহিনী

পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন: পাকিস্তান সেনাবাহিনী