ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশ কাজ করছে: হুমায়ুন কবির বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী সৌদি আরবের লোহিত সাগরে ইয়ানবু বন্দরের কাছে তেলবাহী জাহাজে হামলা সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব আইফোনের কিস্তির চাপে যমুনায় ঝাঁপ দিলেন নৃত্যশিল্পী চেকপোস্ট দেখে পালানোর চেষ্টা, তল্লাশিতে মিললো বিদেশি পিস্তল ১৮০ দিনে সরকারের অপরিকল্পিত সিদ্ধান্ত ও অব্যবস্থাপনায় বেড়েছে জনভোগান্তি: ১১ দলীয় জোট ১৮০ দিনের কাজের জবাবদিহিতায় গণমাধ্যমের সামনে আবুল হোসেন খান ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা

সুনামগঞ্জে ইয়াবাসহ বিএনপি নেতা ও সহযোগী গ্রেপ্তার

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় ১৯৫ পিস ইয়াবাসহ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির এক সদস্য এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে
  • আপলোড সময় : ১১ জুলাই ২০২৬, সকাল ৯:৫৪ সময়
  • আপডেট সময় : ১১ জুলাই ২০২৬, সকাল ৯:৫৪ সময়
সুনামগঞ্জে ইয়াবাসহ বিএনপি নেতা ও সহযোগী গ্রেপ্তার

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় ১৯৫ পিস ইয়াবাসহ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির এক সদস্য এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে জামালগঞ্জ বাজারের ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে দুই ব্যক্তির দেহ তল্লাশি করে ১৯৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে মাদক রাখার অভিযোগে তাদের আটক করে থানায় নেওয়া হয়।


গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের একজন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এমরান হোসেন রুবেল। অপরজন আজিজুল হক। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। উপজেলা বিএনপির আহ্বায়ক মো. শফিকুল ইসলাম বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। দল এ ধরনের কর্মকাণ্ড সমর্থন করে না। তিনি জানান, অভিযুক্তের পক্ষে কোনো ধরনের সুপারিশ করা হয়নি এবং বিষয়টি জেলা ও কেন্দ্রীয় নেতাদের অবহিত করা হয়েছে। সাংগঠনিক বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।


জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বন্দে আলী জানান, শুক্রবার অভিযুক্তদের আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই

চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই