ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের যাচ্ছেন, ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ আগুন-ককটেল বিস্ফোরণ নিষিদ্ধ আওয়ামী লীগের কাজ: স্বরাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেই শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৪৫০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে: পেন্টাগন জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র সচিব রিয়াদের বিমানবন্দরে হামলা, দায় স্বীকার হুতিদের আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১ ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনা ‘বিচ্ছিন্ন ঘটনা’: স্বরাষ্ট্রমন্ত্রী ২৩ সেপ্টেম্বর ছুটি, তবে চাকরিজীবীদের জন্য নয় জাতীয় স্বার্থ নয়, বিএনপি দলীয় স্বার্থ আদায়ে সরকারে গিয়েছে: নাহিদ ইসলাম

উত্তর–পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতি আরও অবনতির শঙ্কা

নিম্নচাপ এবং সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে টানা ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেশের উত্তর-পূর্বাঞ্চলে
  • আপলোড সময় : ১১ জুলাই ২০২৬, সকাল ৯:৫২ সময়
  • আপডেট সময় : ১১ জুলাই ২০২৬, সকাল ৯:৫২ সময়
উত্তর–পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতি আরও অবনতির শঙ্কা

নিম্নচাপ এবং সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে টানা ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেশের উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা দেখা দিয়েছে। নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে সিলেট ও সুনামগঞ্জে বন্যা দেখা দিতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।


সংস্থাটির সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, খোয়াই, মনু ও কুশিয়ারা নদীর বিভিন্ন পয়েন্টে পানির উচ্চতা ইতোমধ্যে বিপৎসীমা অতিক্রম করেছে। সুনামগঞ্জের মারকুলি এবং সিলেটের ফেঞ্চুগঞ্জ এলাকায় কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় সুরমা, কুশিয়ারা ও মনু নদীর পানি আরও বাড়তে পারে। এর ফলে সিলেট ও সুনামগঞ্জের নদীসংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা রয়েছে। এ ছাড়া সারিগোয়াইন, সোমেশ্বরী, যাদুকাটা এবং ভুগাই-কংস নদীর পানিও কয়েকটি স্থানে বিপৎসীমা অতিক্রম করতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।


সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের সাতটি জেলা বন্যার প্রভাবে ক্ষতিগ্রস্ত। আগামী ২৪ ঘণ্টার মধ্যে আরও আটটি জেলা বন্যার ঝুঁকিতে পড়তে পারে। ইতোমধ্যে হবিগঞ্জ ও মৌলভীবাজারে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। আর সিলেট ও সুনামগঞ্জকে উচ্চ ঝুঁকিপূর্ণ জেলার তালিকায় রাখা হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করবে দুদক

আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করবে দুদক