ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ইরান যুদ্ধের প্রভাবে বাড়ছে জ্বালানি-খাদ্যের দাম: ব্রাজিলের প্রেসিডেন্ট কাতারের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এবার বিচারকের ওপর কালো জাদু করতে গিয়ে ভারতীয় গ্রেপ্তার শেখ হাসিনার জন্য আমরা ইনসাফ নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ফেনী‌তে সাংবাদিকের ওপর অবৈধ বালু উত্তোলনকারী‌দের হামলা, প্র‌তিবাদে মানববন্ধন পদার্থবিজ্ঞানের ২ প্রশ্নে আপত্তি, ভুল প্রমাণ হলে পূর্ণ নম্বরের আশ্বাস কোম্পানির মাধ্যমে চিকিৎসাসেবা দিতে পারবে মেডিকেল বিশ্ববিদ্যালয়, বিল পাস সংবিধানে গণভোটের বিধান না থাকলে ২০২৬ সালে নির্বাচনও নেই: শফিকুর রহমান সংবিধান নতুন করে লেখার সুযোগ নেই: চিফ হুইপ বিশ্বকাপ থেকে বাদ পড়ার ২ মাসের মাথায় ডাচ রেফারির আকস্মিক মৃত্যু

আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (৯ জুলাই) হাইকোর্টের
  • আপলোড সময় : ৯ জুলাই ২০২৬, দুপুর ৩:৪৪ সময়
  • আপডেট সময় : ৯ জুলাই ২০২৬, দুপুর ৩:৪৪ সময়
আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (৯ জুলাই) হাইকোর্টের তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল-সংক্রান্ত রায় আপিল বিভাগ বহাল রাখার পর রাজধানীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। আইনমন্ত্রী বলেন, আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক বা নির্দলীয় সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে। এটি সরকারের রাজনৈতিক অঙ্গীকার এবং বিএনপির দীর্ঘদিনের আন্দোলনের ফল। তবে চূড়ান্তভাবে তত্ত্বাবধায়ক নাকি অন্য কোনো নির্দলীয় কাঠামো হবে, সে বিষয়ে সব শ্রেণি-পেশার মানুষের মতামত নিয়েই সিদ্ধান্ত নেওয়া হবে।


তিনি আরও বলেন, সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে যুক্ত হওয়া ৭-ক ও ৭-খ ধারাসহ কয়েকটি বিধান গণতন্ত্রের জন্য অন্তরায় ছিল এবং ফ্যাসিবাদকে স্থায়ী করার একটি কৌশল হিসেবে ব্যবহৃত হয়েছিল। আপিল বিভাগের রায়ে হাইকোর্টের সিদ্ধান্ত বহাল থাকায় সেই অবস্থার পরিবর্তনের পথ উন্মুক্ত হয়েছে। আইনমন্ত্রী জানান, জুলাই সনদকে ভিত্তি করে সংবিধানের প্রয়োজনীয় সংশোধনের উদ্যোগ নেওয়া হবে। এ লক্ষ্যে সংসদীয় কমিটি গঠন করা হবে, যারা বিভিন্ন রাজনৈতিক দল ও অংশীজনের মতামত নিয়ে প্রয়োজনীয় সুপারিশ করবে।


তিনি বলেন, আদালতের রায়ে উল্লেখিত ৫৪টি বিষয়ে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি জাতীয় মানবাধিকার কমিশন আইনও আগামী জাতীয় সংসদের অধিবেশনেই উত্থাপন করা হবে। এর আগে বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলসহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীর কয়েকটি বিধান অবৈধ ঘোষণার হাইকোর্টের রায় বহাল রাখেন। এ রায়ের ফলে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা এবং গণভোটের বিধান পুনর্বহালের পথ সুগম হয়েছে বলে সংশ্লিষ্ট আইনজীবীরা জানিয়েছেন। আপিল বিভাগের এ রায়ের পর দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে। এখন রায় বাস্তবায়নে প্রয়োজনীয় সাংবিধানিক ও আইনগত পদক্ষেপ নেওয়ার দিকেই নজর থাকবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শেখ হাসিনার পরিবারের কেউ বাংলাদেশি হয়ে উঠতে পারেনি: সারজিস আলম

শেখ হাসিনার পরিবারের কেউ বাংলাদেশি হয়ে উঠতে পারেনি: সারজিস আলম