ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী ঘুষসহ ধরা পড়া বেবিচকের সাবেক লাইসেন্স পরিদর্শকের পাঁচ বছরের কারাদণ্ড উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পাঁচটি পরীক্ষা স্থগিত আর্জেন্টিনা-মিসর ম্যাচের পর সামাজিক মাধ্যম বন্ধ করলেন রেফারি ‘শাপলা চত্বর’ মামলার তদন্ত শেষ, শিগগিরই প্রতিবেদন এফবিআইয়ের তদন্তের মুখে আর্জেন্টিনার ফুটবল সংস্থা জলাবদ্ধতায় চট্টগ্রামে বিদ্যালয়ে পাঠদান বন্ধ রাখার নির্দেশ রংপুরে চাঁদা না পেয়ে নির্মাণকাজ বন্ধ করার অভিযোগ ‘জামায়াত নেতার’ বিরুদ্ধে হাদির ইনকিলাব কালচারাল সেন্টারের দায়িত্ব ছাড়ার ঘোষণা দিলেন জাবের মৌলভীবাজারে ধলাই নদীতে ভাঙ্গন, প্লাবিত কয়েক গ্রাম

যে স্টেশন ছিল তার ঘর, সেই স্টেশনেই নিভে গেল ববি বেগমের জীবন

নরসিংদীর রায়পুরা উপজেলার মেথিকান্দা রেলস্টেশনে দুর্বৃত্তদের হামলা ও লুটের শিকার বাক্‌প্রতিবন্ধী পরিচ্ছন্নতাকর্মী ববি বেগম মারা গেছেন। উন্নত চিকিৎসার
  • আপলোড সময় : ৯ জুলাই ২০২৬, সকাল ৯:৪৫ সময়
  • আপডেট সময় : ৯ জুলাই ২০২৬, সকাল ৯:৪৫ সময়
যে স্টেশন ছিল তার ঘর, সেই স্টেশনেই নিভে গেল ববি বেগমের জীবন

নরসিংদীর রায়পুরা উপজেলার মেথিকান্দা রেলস্টেশনে দুর্বৃত্তদের হামলা ও লুটের শিকার বাক্‌প্রতিবন্ধী পরিচ্ছন্নতাকর্মী ববি বেগম মারা গেছেন। উন্নত চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেই তার মৃত্যু হয়। নরসিংদী সদর হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়াও চলছে।


স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৪ জুলাই গভীর রাতে একদল দুর্বৃত্ত স্টেশনের একটি পরিত্যক্ত কক্ষে ঢুকে ববি বেগমের ওপর হামলা চালায়। এ সময় তাকে মারধর করে দীর্ঘদিনের কষ্টার্জিত প্রায় ৪০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। পরে স্টেশনের কর্মীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসার পর কিছুটা সুস্থ হয়ে তিনি আবার স্টেশনে ফিরে আসেন।


তবে কয়েকদিন পর হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হলে আবার হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সদর হাসপাতালে পাঠানো হলেও পথে তার মৃত্যু হয়। স্থানীয়দের ভাষ্য, প্রায় দুই দশক আগে মেথিকান্দা রেলস্টেশনেই আশ্রয় নিয়েছিলেন বাক্‌প্রতিবন্ধী ববি বেগম। এরপর স্টেশনই হয়ে ওঠে তার একমাত্র ঠিকানা। কোনো বেতন ছাড়াই দীর্ঘদিন ধরে প্ল্যাটফর্ম পরিষ্কার, ঝাড়ু দেওয়া এবং শৌচাগার পরিচ্ছন্ন রাখার কাজ করতেন তিনি।


মানবিক কারণে স্টেশন কর্তৃপক্ষ তাকে একটি পরিত্যক্ত কক্ষে থাকার ব্যবস্থা করে দিয়েছিল। স্থানীয় মানুষ ও যাত্রীরা নিয়মিত খাবার এবং সামান্য আর্থিক সহায়তা দিতেন। সেই অর্থের একটি বড় অংশ তিনি সঞ্চয় করে রেখেছিলেন। স্থানীয়দের ধারণা, ওই সঞ্চিত অর্থের লোভেই দুর্বৃত্তরা তার ওপর হামলা চালিয়ে টাকা লুট করে। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্বকাপে চমক দেখিয়ে ব্রাজিলে খেলার অফার পেলেন ভোজিনহা

বিশ্বকাপে চমক দেখিয়ে ব্রাজিলে খেলার অফার পেলেন ভোজিনহা