ঢাকা | |
সংবাদ শিরোনাম :
দিস ইজ অ্যাবসার্ড—চিফ হুইপকে ডেপুটি স্পিকার ভিসা নিয়ে বড় সুখবর, এক পারমিটেই ঘোরা যাবে মধ্যপ্রাচ্যের ৬ দেশ শনিবার থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়ছে বেকারি পণ্যের দাম অতিরিক্ত টাকা আদায়, মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার; কক্সবাজারে দুই প্রতিষ্ঠানকে জরিমানা মিথ্যা বললে শরীরে যেসব ক্ষতি হতে পারে ফেইনুর্ডকে ৫-১ গোলে উড়িয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু করল বার্সেলোনা সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে তৃতীয় দিনে গ্রাহকদের ৩৮১ কোটি টাকা উত্তোলন যমুনা সেতুতে দুর্ঘটনা, উত্তরবঙ্গমুখী লেনে যান চলাচল বন্ধ ফিলিস্তিনের পক্ষে কথা বলায় কাজ হারাচ্ছেন অস্কারজয়ী অভিনেত্রী কাগজে মজুত থাকলেও মাঠে সারের হাহাকার: সংসদে শফিকুল ইসলাম মাসুদ

অন্যায়ভাবে শক্তি প্রদর্শনের চেষ্টা করলে তা বরদাস্ত করা হবে না : সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের
  • আপলোড সময় : ২০ ডিসেম্বর ২০২৩, দুপুর ২:৫৮ সময়
  • আপডেট সময় : ২০ ডিসেম্বর ২০২৩, দুপুর ২:৫৮ সময়
অন্যায়ভাবে শক্তি প্রদর্শনের চেষ্টা করলে তা বরদাস্ত করা হবে না : সিইসি ছবি : সংগৃহীত
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের জন্য প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের সহযোগিতা চেয়েছেন সিইসি।

বুধবার (২০ ডিসেম্বর) সকালে রাজশাহী সার্কিট হাউসে আগামী ৭ই জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে রাজশাহী জেলার সকল সংসদীয় আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই সহযোগিতা চান।

সভায় সিইসি প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের সতর্ক করে বলেন, ‘আইনের দৃষ্টিতে প্রতিদ্বন্দ্বি সবপ্রার্থীই নির্বাচন কমিশনের কাছে সমান। শক্তিশালী বা দুর্বল বলে কিছু নেই। কেউ অন্যায়ভাবে শক্তি প্রদর্শনের চেষ্টা করলে তা কোনোভাবেই বরদাস্ত করা হবে না।

সিইসি বলেন, সকল প্রার্থীকে নির্বাচনী আইন ও আচরণবিধি মেনে প্রচার-প্রচারণা চালাতে হবে। কেউ আইন ও বিধি ভঙ্গ করলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। এক্ষেত্রে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।

সভায় নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা, নির্বাচন কমিশনের সচিব মোঃ জাহাঙ্গীর আলম, রাজশাহী রেঞ্জের ডিআইজি আনিসুর রহমান, রিটার্নিং অফিসার ও রাজশাহীর জেলা প্রশাসক শামীম আহমেদ প্রমুখ সহ নির্বাচন কমিশনের কর্মকর্তা এবং রাজশাহীর ৬টি সংসদীয় আসনের প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা উপস্থিত ছিলেন।

এদিকে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের সাথে মতবিনিময় শেষে দুপুর ১২টায় সিইসি রাজশাহী শিল্পকলা একাডেমি মিলনায়তনে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের নিমিত্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নির্বাচন সংশ্লিষ্ট মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।

মতবিনিময় শেষে সিইসি সহ কমিশনের কর্মকর্তাদের আজ (বুধবার) বিকালে ঢাকার উদ্দেশ্যে রাজশাহী ত্যাগের কথা রয়েছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের

এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের