ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ ‘খেলা এখনো শেষ হয়নি, আমাদেরও সময় আসবে’ প্রথমবারের মতো এক মন্ত্রণালয় সামলাতে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর নিশ্চয়ই কোনও প্ল্যান আছে: বিমান ও পর্যটনমন্ত্রী মন্ত্রী জাতীয় অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য ইমরান খানকে শিফা হাসপাতালে না নেওয়ায়, সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা পিটিআইয়ের ‘বোরকা আইন’: পর্তুগালে জনসমক্ষে বোরকা ও মুখঢাকা পোশাকে নিষেধাজ্ঞা এলজিআরডি মন্ত্রী হলেন ড. আবদুল মঈন খান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নিলেন সাচিং প্রু জেরী তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

মার্কিন হামলার ‘দাঁতভাঙা জবাব’ দেওয়ার হুঁশিয়ারি ইরানের

যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলার তীব্র নিন্দা জানিয়ে কঠোর পাল্টা জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে ইরানের সামরিক বাহিনী। দেশটির খাতাম-আল-আনবিয়া
  • আপলোড সময় : ৮ জুলাই ২০২৬, দুপুর ১০:১৬ সময়
  • আপডেট সময় : ৮ জুলাই ২০২৬, দুপুর ১০:১৬ সময়
মার্কিন হামলার ‘দাঁতভাঙা জবাব’ দেওয়ার হুঁশিয়ারি ইরানের

যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলার তীব্র নিন্দা জানিয়ে কঠোর পাল্টা জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে ইরানের সামরিক বাহিনী। দেশটির খাতাম-আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তর হামলাকে ‘নগ্ন আগ্রাসন’ উল্লেখ করে বলেছে, এ ঘটনার উপযুক্ত জবাব দিতে সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। বুধবার (৮ জুলাই) প্রকাশিত এক বিবৃতিতে ইরানের সামরিক কর্তৃপক্ষ জানায়, দক্ষিণাঞ্চলে পরিচালিত মার্কিন হামলা এমন এক সময়ে চালানো হয়েছে, যখন দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতার শেষকৃত্য ও শোকানুষ্ঠান চলছিল। তেহরানের দাবি, এ পদক্ষেপ পরিস্থিতিকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলেছে।


বিবৃতিতে বলা হয়, জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় ইরানের সশস্ত্র বাহিনী প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নিতে প্রস্তুত। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পদক্ষেপকে আন্তর্জাতিক আইন ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি বলেও উল্লেখ করা হয়। হরমুজ প্রণালী প্রসঙ্গেও কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছে ইরানের সামরিক বাহিনী। তাদের দাবি, এই কৌশলগত জলপথের নিরাপত্তা ও ব্যবস্থাপনায় কোনো বহিরাগত শক্তির হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না।


এছাড়া আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ ও তেলবাহী ট্যাংকারের নিরাপদ চলাচলের জন্য ইরানের নির্ধারিত নৌপথ অনুসরণের আহ্বানও জানানো হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের এই বক্তব্যকে নতুন করে সামরিক ও কূটনৈতিক উত্তেজনা বৃদ্ধির ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকেরা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস

ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস