ঢাকা | |
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে মোদির সঙ্গে ত্রিবেদীর ‘খুব ভালো’ ও ‘দীর্ঘ’ বৈঠক শিশির মনিরকে জামায়াত থেকে বহিষ্কার চাইলেন রাশেদ খাঁন জঙ্গল সলিমপুরের পাশে পুলিশ একাডেমি ও কারাগার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউমুরিং টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ রাজধানীতে, পুলিশের লাঠিপেটা পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন: পাকিস্তান সেনাবাহিনী গাঢ় নীল পোশাকে মুগ্ধতা ছড়াচ্ছেন জয়া আহসান রোলারের চাপায় ৩ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি ভারতের সঙ্গে শত্রুতা আমাদের প্রত্যাশা নয়, প্রশ্ন হচ্ছে ‘স্বার্থ সুরক্ষা’: নাহিদ ইসলাম শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া জানালো ভারত পর্দার ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ এবার বাস্তবেও মন্ত্রীর মর্যাদায়

ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি

বিশ্বকাপ ফুটবলে পক্ষপাতিত্ব ও বিতর্কিত সিদ্ধান্তের অভিযোগে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর ভূমিকা তদন্তের দাবি তুলেছেন ইউরোপীয় পার্লামেন্টের একদল
  • আপলোড সময় : ৮ জুলাই ২০২৬, দুপুর ১০:৪ সময়
  • আপডেট সময় : ৮ জুলাই ২০২৬, দুপুর ১০:৪ সময়
ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি

বিশ্বকাপ ফুটবলে পক্ষপাতিত্ব ও বিতর্কিত সিদ্ধান্তের অভিযোগে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর ভূমিকা তদন্তের দাবি তুলেছেন ইউরোপীয় পার্লামেন্টের একদল আইনপ্রণেতা। মঙ্গলবার (৮ জুলাই) তারা বিষয়টি আনুষ্ঠানিকভাবে পর্যালোচনার উদ্যোগ নেওয়ার পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর ফুটবল সংস্থাগুলোর কাছেও যৌথ পদক্ষেপের আহ্বান জানিয়েছেন। সংবাদমাধ্যম এপি নিউজের তথ্য অনুযায়ী, ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশের ফুটবল অ্যাসোসিয়েশনকে পাঠানো এক চিঠিতে বিশ্বকাপের স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতে ফিফার সাম্প্রতিক সিদ্ধান্তগুলোর স্বাধীন তদন্তের দাবি জানানো হয়েছে। বিশেষ করে বিতর্কিত লাল কার্ড এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়ে বিস্তারিত অনুসন্ধানের ওপর জোর দেওয়া হয়েছে।


ঘটনার সূত্রপাত হয় গত সপ্তাহে বসনিয়া ও হার্জেগোভিনার একটি ম্যাচকে ঘিরে। ওই ম্যাচে একজন খেলোয়াড় সরাসরি লাল কার্ড দেখার পর তার নিষেধাজ্ঞা স্থগিত করা হয়। এ সিদ্ধান্তকে কেন্দ্র করে রাজনৈতিক প্রভাবের অভিযোগ ওঠে এবং বিষয়টি আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়। এদিকে, ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফাও ফিফার এই পদক্ষেপের কড়া সমালোচনা করেছে। সংস্থাটি জানিয়েছে, এমন সিদ্ধান্ত আন্তর্জাতিক ফুটবলের বিশ্বাসযোগ্যতা ও ন্যায়সংগত প্রতিযোগিতার চেতনাকে প্রশ্নের মুখে ফেলেছে।


জানা গেছে, তদন্তের দাবিতে শুধু এই একটি ঘটনাই নয়, ২০২৬ বিশ্বকাপের বিভিন্ন ম্যাচে রেফারিং বিতর্ক, সিদ্ধান্ত গ্রহণে সম্ভাব্য রাজনৈতিক প্রভাব এবং অন্যান্য অভিযোগও খতিয়ে দেখতে চান ইউরোপীয় নীতিনির্ধারকেরা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘আমেরিকান ড্রিম’ দেখিয়ে প্রতারণা: মাল্টায় বাংলাদেশি রেস্তোরাঁ মালিক গ্রেপ্তার

‘আমেরিকান ড্রিম’ দেখিয়ে প্রতারণা: মাল্টায় বাংলাদেশি রেস্তোরাঁ মালিক গ্রেপ্তার