ঢাকা | |
সংবাদ শিরোনাম :
হাসিনার দুঃশাসন নিয়েও সরব ছিলেন শান্তিতে নোবেলজয়ী নাভি পিল্লাই আলেমদের অন্যের ‘গেমের ঘুঁটি’ না হয়ে ‘নিজস্ব গেমের প্লেয়ার’ হতে বললেন হাসনাত আবদুল্লাহ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ কিংবা মজুত হস্তান্তর করবে না ইরান ডিজেলের দাম কমার বড় ঘোষণা দ্রুত আসছে: ট্রাম্প ইরান যুদ্ধের ধাক্কা সামলাতে দেশে শৃঙ্খলা ফেরাতে হবে: বিদ্যুৎমন্ত্রী গানবাজনা করায় বিয়েবাড়িতে হামলা, বরসহ আহত ১০ ক্ষমতার জন্য নয়, রাজনীতি হতে হবে জনগণের জন্য: মঈন খান সংকুচিত হচ্ছে জনশক্তি রপ্তানির বাজার চিকিৎসার বাইরে ৯২ শতাংশ মানসিক রোগী নিরাপত্তার চাদরে ঢাকা দিল্লির যন্তর মন্তর, প্রস্তুত ২০ হাজার পুলিশ

মার্কিন অত্যাধুনিক এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করলো ইরান

ইরানের আকাশসীমায় অনুপ্রবেশের অভিযোগ তুলে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক ড্রোন গুলি করে ভূপাতিত করার দাবি করেছে দেশটির ইসলামিক
  • আপলোড সময় : ৮ জুলাই ২০২৬, দুপুর ১০:৩ সময়
  • আপডেট সময় : ৮ জুলাই ২০২৬, দুপুর ১০:৩ সময়
মার্কিন অত্যাধুনিক এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করলো ইরান

ইরানের আকাশসীমায় অনুপ্রবেশের অভিযোগ তুলে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক ড্রোন গুলি করে ভূপাতিত করার দাবি করেছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। ঘটনাটি ঘিরে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা আরও বেড়েছে। বুধবার (৮ জুলাই) ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।


আইআরজিসির মুখপাত্র হোসেন মহবি এক বিবৃতিতে বলেন, বুশেহর প্রদেশের খোরমুজ এলাকার আকাশে প্রবেশ করা মার্কিন ড্রোনটিকে দেশটির আকাশ প্রতিরক্ষা ইউনিট সফলভাবে লক্ষ্যবস্তু করে ভূপাতিত করেছে। তার দাবি, সাম্প্রতিক মার্কিন সামরিক তৎপরতার জবাব হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।


তিনি আরও বলেন, ইরানের আকাশসীমায় বিদেশি সামরিক উড্ডয়ন আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল। দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রতিরক্ষা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং ভবিষ্যতেও যেকোনো অনুপ্রবেশের কঠোর জবাব দেওয়া হবে বলে সতর্কবার্তা দেন তিনি। এদিকে, এ বিষয়ে তাৎক্ষণিকভাবে মার্কিন কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৬০ টাকার ডাব ঢাকায় বিক্রি হয় ২০০ টাকায়!

৬০ টাকার ডাব ঢাকায় বিক্রি হয় ২০০ টাকায়!