ঢাকা | |
সংবাদ শিরোনাম :
এইচএসসি পুনর্নিরীক্ষণে ২৫ হাজারের বেশি শিক্ষার্থীর ফল পরিবর্তন, প্রশ্নের মুখে খাতা মূল্যায়ন কিশোরগঞ্জে দুদক কার্যালয় লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপের অভিযোগ ধ্বংসস্তূপ ও দূষণে বিপর্যস্ত গাজা, দীর্ঘমেয়াদি স্বাস্থ্যঝুঁকির সতর্কতা ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ল, পরীক্ষার সূচি অপরিবর্তিত মুক্তিযোদ্ধা ও কিলো ফ্লাইটের সদস্যদের সংবর্ধনা দিল বিমান বাহিনী ডায়াবেটিস নিয়ন্ত্রণে স্বাস্থ্য-সাক্ষরতা বাড়ানো জরুরি মহাকাশে পারমাণবিক অস্ত্রবাহী স্যাটেলাইট পাঠানোর প্রস্তুতি রাশিয়ার কেশবপুরে এনসিপির হাতে মারধরের পর সাংবাদিককে গ্রেপ্তার গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় পেট্রোল বোমা হামলার অভিযোগ, জড়িতদের বিচারের দাবি ইউনূসের টেকনাফে মানব পাচারের ভয়াবহ চিত্র, ১৭ দিনে উদ্ধার ৯২ জন

চাকরি ছাড়ার ঘোষণা দেওয়ায় কর্মচারীকে বেধড়ক পিটুনি

লক্ষ্মীপুর শহরে কর্মস্থলে দেরিতে আসাকে কেন্দ্র করে এক কর্মচারীকে লোহার জিআই পাইপ দিয়ে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায়
  • আপলোড সময় : ৭ জুলাই ২০২৬, দুপুর ১০:১১ সময়
  • আপডেট সময় : ৭ জুলাই ২০২৬, দুপুর ১০:১১ সময়
চাকরি ছাড়ার ঘোষণা দেওয়ায় কর্মচারীকে বেধড়ক পিটুনি

লক্ষ্মীপুর শহরে কর্মস্থলে দেরিতে আসাকে কেন্দ্র করে এক কর্মচারীকে লোহার জিআই পাইপ দিয়ে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত কর্মচারী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্ত দোকান মালিক মারধরের বিষয়টি স্বীকার করেছেন। সোমবার সকালে শহরের ঝুমুর এলাকায় একটি মিষ্টির প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে। আহত কর্মচারী মো. সোহাগ ওই প্রতিষ্ঠানের বিপণন কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।


ভুক্তভোগীর অভিযোগ, ব্যক্তিগত সমস্যার কারণে সেদিন কর্মস্থলে নির্ধারিত সময়ের পরে পৌঁছান। এ নিয়ে মালিকের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে তিনি চাকরি ছেড়ে দেওয়ার ইচ্ছার কথা জানান। এরপর মালিক, তার এক স্বজন এবং আরেক কর্মচারী মিলে তাকে লোহার জিআই পাইপ দিয়ে মারধর করেন বলে অভিযোগ করেন তিনি। মারধরের ঘটনায় সোহাগের হাত-পাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তিনি চিকিৎসা নিচ্ছেন।


আহতের পরিবারের সদস্যরা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। অন্যদিকে অভিযুক্ত দোকান মালিক কবির হোসেন দাবি করেন, সোহাগ নিয়মিত দেরিতে কর্মস্থলে আসতেন। ঘটনার দিনও দেরি করে আসার কারণ জানতে চাইলে কথা-কাটাকাটির একপর্যায়ে তিনি ক্ষুব্ধ হয়ে মারধর করেন বলে স্বীকার করেন। এ বিষয়ে পুলিশ জানিয়েছে, এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নবম পে-স্কেলের অর্থের হিসাবে ‘বড় ভুল’, নতুন করে হিসাব করছে মাউশি

নবম পে-স্কেলের অর্থের হিসাবে ‘বড় ভুল’, নতুন করে হিসাব করছে মাউশি