ঢাকা | |
সংবাদ শিরোনাম :
‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা মার্কিনিদের পরিদর্শনের সময় লোডশেডিং, মোবাইলের আলোয় দেখলেন ডাকসুর জুলাই জাদুঘর পুলিশের সামনে পুষ্পা স্টাইল করা আসামিকে আদালত চত্বরে গণপিটুনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে ভারতের গাভাস্কার-কপিলসহ ২১ অধিনায়কের চিঠি সার্ককে শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী বান্দরবানে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের বদলির নীতি থেকে বেরিয়ে আসতে হবে: সারজিস আলম প্রতিদিন পাঁচ ঘণ্টা করে লোডশেডিং থাকবে বুয়েটে স্কুলের কমিটিতে রাজনৈতিক দলের নেতা থাকতে পারবেন না: কায়সার কামাল পুলিশের দুই ডিআইজিকে এনএসআইয়ে বদলি রাষ্ট্রবিরোধী তৎপরতায় জড়িত ইবির ৪৪ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা

সরকারের সঙ্গে সমন্বয় করেই স্থানীয় নির্বাচনের তপশিল: ইসি মাছউদ

স্থানীয় সরকার নির্বাচনের তপশিল ঘোষণা নিয়ে নির্বাচন কমিশন এখনই চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানাতে চায় না। নির্বাচন কমিশনার আব্দুর
  • আপলোড সময় : ৭ জুলাই ২০২৬, দুপুর ১০:১ সময়
  • আপডেট সময় : ৭ জুলাই ২০২৬, দুপুর ১০:১ সময়
সরকারের সঙ্গে সমন্বয় করেই স্থানীয় নির্বাচনের তপশিল: ইসি মাছউদ

স্থানীয় সরকার নির্বাচনের তপশিল ঘোষণা নিয়ে নির্বাচন কমিশন এখনই চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানাতে চায় না। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, এ বিষয়ে সরকারের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় ও আলোচনা শেষ না করে তপশিল ঘোষণার বিষয়ে স্পষ্ট বক্তব্য দেওয়া সমীচীন হবে না। তবে কমিশন অক্টোবরকে লক্ষ্য রেখে প্রস্তুতি এগিয়ে নিচ্ছে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, যদি অক্টোবর মাসে নির্বাচন আয়োজন করা হয়, তাহলে নির্ধারিত সময় অনুযায়ী অন্তত ৪৫ দিন আগে তপশিল ঘোষণা করতে হবে। সেই লক্ষ্য সামনে রেখেই নির্বাচন কমিশন প্রয়োজনীয় প্রস্তুতি অব্যাহত রেখেছে।


তিনি আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচনের আগে বিভিন্ন এলাকার সীমানা নির্ধারণ ও সংশ্লিষ্ট জটিলতা নিরসন জরুরি। এ বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি সরকারকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে চিঠিও দেওয়া হবে। নির্বাচন কমিশনারের ভাষ্য, বর্তমানে সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ ও জেলা পরিষদসহ স্থানীয় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে নির্বাচিত জনপ্রতিনিধির শূন্যতা রয়েছে। ফলে দ্রুত নির্বাচন আয়োজনের প্রয়োজনীয়তা রয়েছে। তবে একটি নির্বাচনের সঙ্গে অন্য নির্বাচনেরও সম্পর্ক থাকায় সব বিষয় বিবেচনা করেই কমিশন এগোচ্ছে।


অন্যদিকে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় সব ধরনের প্রাথমিক প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে। সরকারের সংশ্লিষ্ট মহলও এ বিষয়ে ইতিবাচক অবস্থানে রয়েছে এবং নির্বাচন কমিশনও সময়মতো নির্বাচন আয়োজনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প