ঢাকা | |
সংবাদ শিরোনাম :
দিস ইজ অ্যাবসার্ড—চিফ হুইপকে ডেপুটি স্পিকার ভিসা নিয়ে বড় সুখবর, এক পারমিটেই ঘোরা যাবে মধ্যপ্রাচ্যের ৬ দেশ শনিবার থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়ছে বেকারি পণ্যের দাম অতিরিক্ত টাকা আদায়, মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার; কক্সবাজারে দুই প্রতিষ্ঠানকে জরিমানা মিথ্যা বললে শরীরে যেসব ক্ষতি হতে পারে ফেইনুর্ডকে ৫-১ গোলে উড়িয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু করল বার্সেলোনা সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে তৃতীয় দিনে গ্রাহকদের ৩৮১ কোটি টাকা উত্তোলন যমুনা সেতুতে দুর্ঘটনা, উত্তরবঙ্গমুখী লেনে যান চলাচল বন্ধ ফিলিস্তিনের পক্ষে কথা বলায় কাজ হারাচ্ছেন অস্কারজয়ী অভিনেত্রী কাগজে মজুত থাকলেও মাঠে সারের হাহাকার: সংসদে শফিকুল ইসলাম মাসুদ

স্বামীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী স্ত্রী

নড়াইল-১ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বি এম কবিরুল হক মুক্তির স্ত্রী স্বতন্ত্র প্রার্থী
  • আপলোড সময় : ২০ ডিসেম্বর ২০২৩, দুপুর ১১:৩১ সময়
  • আপডেট সময় : ২০ ডিসেম্বর ২০২৩, দুপুর ১১:৩১ সময়
স্বামীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী স্ত্রী ছবি : সংগৃহীত
নড়াইল-১ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বি এম কবিরুল হক মুক্তির স্ত্রী স্বতন্ত্র প্রার্থী চন্দনা হক। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেলে নড়াইলের কালিয়া প্রেসক্লাব মিলনায়তনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি। এ সময় স্ত্রীর পাশে ছিলেন-নৌকা প্রতীকের প্রার্থী স্বামী কবিরুল হক মুক্তিসহ দলীয় নেতাকর্মীরা।

নড়াইল-১ আসনের একমাত্র স্বতন্ত্র প্রার্থী ঈগল পাখি প্রতীকের চন্দনা হক বলেন, কৌশলগত কারণে আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছিলাম। জন্মগত ভাবে আমি আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত। আমার বাবা মরহুম আব্দুস সাত্তার সরদার বীরমুক্তিযোদ্ধা ছিলেন। আমি তার সন্তান। এদিকে, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর মুক্তিযুদ্ধের সংগঠক বীরমুক্তিযোদ্ধা শহীদ এখলাছ উদ্দিন আহম্মেদের ছোট ছেলে বি এম কবিরুল হক মুক্তির সঙ্গে আমার বিয়ে হয়েছে।

তাই আজীবন আমরা আওয়ামী লীগ রাজনীতির সঙ্গে কঠিন ভাবে জড়িত। বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের রাজনৈতিক ভূমিকায় অনুপ্রাণিত হয়ে আমিও ছায়ার মতো আমার স্বামী, পরিবার এবং দলীয় নেতাকর্মীদের সবসময় আগলে রাখার চেষ্টা করি। সঙ্গতকারণে আমি নৌকা প্রতীকের পক্ষেই আজীবন কাজ করতে চাই। তাই শেখ হাসিনার প্রতি আস্থা রেখে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ালাম।

এ সময় উপস্থিত ছিলেন-আওয়ামী লীগ নেতা বীরমুক্তিযোদ্ধা মোল্লা ইমদাদুল হক, কালিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম হারুনার রশিদ, কালিয়া পৌরসভার সাবেক মেয়র মুশফিকুর রহমান লিটন, কালিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান ইবরাহিম শেখসহ নেতাকর্মীরা।

এদিকে, নড়াইল-১ আসনের বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বি এম কবিরুল হক মুক্তি ও তার স্ত্রী চন্দনা হককে ফুলেল শুভেচ্ছা জানান কালিয়া প্রেসক্লাবের সাংবাদিকরা। একমাত্র স্বতন্ত্র প্রার্থী চন্দনা হক নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ফলে নড়াইল-১ আসনে এখন প্রতিদ্বন্ধী প্রার্থী আছেন পাঁচজন।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের

এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের