ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ভারী বৃষ্টিতে রোহিঙ্গা ক্যাম্পের নিম্নাঞ্চলে থাকা ঘর ফের তলিয়ে গেছে বৃষ্টি পরিস্থিতি দেখে এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত শেখ হাসিনার পরিবারের কেউ বাংলাদেশি হয়ে উঠতে পারেনি: সারজিস আলম শিক্ষাকে ধ্বংস করতেই বিগত সরকার প্রকল্প নিয়েছিল: শিক্ষামন্ত্রী জিম্বাবুয়ের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়িয়ে যা বললেন মিরাজ ইউক্রেনে রাশিয়ার ড্রোন-ব্যালিস্টিক মিসাইল হামলায় ছয়জন নিহত মারা গেছেন আর্জেন্টিনার আলোচিত কিংবদন্তি ফুটবলার রাট্টিন রোববার চবির সব পরীক্ষা স্থগিত, চলবে ক্লাস অবসরে যাওয়া কর্মকর্তার যুগ্ম সচিব পদোন্নতি বাতিল

১৮ বছরের নির্যাতনের পর অস্থিরতা স্বাভাবিক, তবে নেতাকর্মীদের ধৈর্য ধরতে হবে: দুদু

দীর্ঘদিনের আন্দোলন, দমন-পীড়ন ও বঞ্চনার কারণে বিএনপির নেতাকর্মীদের মধ্যে কিছুটা অস্থিরতা তৈরি হওয়া স্বাভাবিক বলে মন্তব্য করেছেন দলটির
  • আপলোড সময় : ৬ জুলাই ২০২৬, সকাল ৯:৪৪ সময়
  • আপডেট সময় : ৬ জুলাই ২০২৬, সকাল ৯:৪৪ সময়
১৮ বছরের নির্যাতনের পর অস্থিরতা স্বাভাবিক, তবে নেতাকর্মীদের ধৈর্য ধরতে হবে: দুদু

দীর্ঘদিনের আন্দোলন, দমন-পীড়ন ও বঞ্চনার কারণে বিএনপির নেতাকর্মীদের মধ্যে কিছুটা অস্থিরতা তৈরি হওয়া স্বাভাবিক বলে মন্তব্য করেছেন দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তবে বর্তমান পরিস্থিতিতে সবাইকে ধৈর্য ধরার পাশাপাশি গণতান্ত্রিক শক্তিগুলোকে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন তিনি। রোববার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির তিন প্রবীণ নেতা এবং জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে আহতদের সুস্থতা কামনায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।


শামসুজ্জামান দুদু বলেন, গত ১৮ বছরে বিএনপির নেতাকর্মী ও তাদের পরিবার নানা ধরনের নির্যাতন, হয়রানি এবং বঞ্চনার শিকার হয়েছেন। অনেকেই চাকরিসহ বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। ফলে তাদের মধ্যে কিছুটা অস্থিরতা সৃষ্টি হওয়া অস্বাভাবিক নয়। তবে বর্তমান পরিস্থিতিতে ধৈর্য ধরে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রাম এবং ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের ধারাবাহিকতায় জনগণের আস্থা অর্জন করেছে বিএনপি। তার দাবি, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় গণ-অভ্যুত্থানের প্রধান রাজনৈতিক শক্তি হিসেবে বিএনপিকে গ্রহণ করেছে জনগণ।


দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি অভিযোগ করেন, একটি মহল বিচ্ছিন্ন ঘটনাকে বড় করে তুলে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় সব গণতান্ত্রিক শক্তিকে সতর্ক থাকার পাশাপাশি সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, অতীতে দলটির শীর্ষ নেতাদের বিরুদ্ধে নির্যাতন ও রাজনৈতিক হয়রানি চালানো হয়েছে। তিনি এসব ঘটনার পুনরাবৃত্তি না হওয়ার আহ্বান জানিয়ে দেশে একটি শক্তিশালী গণতান্ত্রিক পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় তিনি বিএনপির অসুস্থ তিন প্রবীণ নেতার দ্রুত সুস্থতা কামনা করে সবার কাছে দোয়া প্রার্থনা করেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২০২৬ বিশ্বকাপ: মাত্র ২৫৯ সেকেন্ডে আর্জেন্টিনাকে বাঁচালেন লিওনেল মেসি

২০২৬ বিশ্বকাপ: মাত্র ২৫৯ সেকেন্ডে আর্জেন্টিনাকে বাঁচালেন লিওনেল মেসি