ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ভারী বৃষ্টিতে রোহিঙ্গা ক্যাম্পের নিম্নাঞ্চলে থাকা ঘর ফের তলিয়ে গেছে বৃষ্টি পরিস্থিতি দেখে এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত শেখ হাসিনার পরিবারের কেউ বাংলাদেশি হয়ে উঠতে পারেনি: সারজিস আলম শিক্ষাকে ধ্বংস করতেই বিগত সরকার প্রকল্প নিয়েছিল: শিক্ষামন্ত্রী জিম্বাবুয়ের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়িয়ে যা বললেন মিরাজ ইউক্রেনে রাশিয়ার ড্রোন-ব্যালিস্টিক মিসাইল হামলায় ছয়জন নিহত মারা গেছেন আর্জেন্টিনার আলোচিত কিংবদন্তি ফুটবলার রাট্টিন রোববার চবির সব পরীক্ষা স্থগিত, চলবে ক্লাস অবসরে যাওয়া কর্মকর্তার যুগ্ম সচিব পদোন্নতি বাতিল

হাত-পা বেঁধে জামায়াত নেতাকে মারধর করে টাকা লুট

শেরপুরের নালিতাবাড়ীতে এক জামায়াত নেতার ওপর হামলা ও মারধরের অভিযোগ উঠেছে। হামলাকারীরা তার হাত-পা বেঁধে এলোপাতাড়ি মারধর করার
  • আপলোড সময় : ৬ জুলাই ২০২৬, সকাল ৯:৪০ সময়
  • আপডেট সময় : ৬ জুলাই ২০২৬, সকাল ৯:৪০ সময়
হাত-পা বেঁধে জামায়াত নেতাকে মারধর করে টাকা লুট

শেরপুরের নালিতাবাড়ীতে এক জামায়াত নেতার ওপর হামলা ও মারধরের অভিযোগ উঠেছে। হামলাকারীরা তার হাত-পা বেঁধে এলোপাতাড়ি মারধর করার পর সঙ্গে থাকা নগদ টাকা লুট করে পালিয়ে যায় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী ও তার পরিবার। আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার দিবাগত রাত দেড়টার দিকে নালিতাবাড়ী পৌর শহরের চকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত জাহিদ হাসান স্থানীয় একটি ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি এবং দলের ব্যবসায়ী ফোরামের জেলা পর্যায়ের একজন দায়িত্বশীল নেতা।


পরিবারের সদস্যদের দাবি, রাতে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফেরার পথে নির্জন এলাকায় দুটি মোটরসাইকেলে আসা চারজন হেলমেটধারী ব্যক্তি তার পথরোধ করে। এরপর তার মাথায় একটি কালো ব্যাগ পরিয়ে হাত-পা বেঁধে মারধর করা হয়। অভিযোগ অনুযায়ী, একপর্যায়ে তিনি অচেতন হয়ে পড়লে হামলাকারীরা তার সঙ্গে থাকা নগদ টাকা নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।


জাহিদ হাসানের পরিবারের দাবি, ঘটনাটি পরিকল্পিত হতে পারে এবং এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে। তারা হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন, আহত ব্যক্তির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তিনি বর্তমানে চিকিৎসাধীন আছেন। এ বিষয়ে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ঘটনাটি সম্পর্কে পুলিশ অবগত রয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২০২৬ বিশ্বকাপ: মাত্র ২৫৯ সেকেন্ডে আর্জেন্টিনাকে বাঁচালেন লিওনেল মেসি

২০২৬ বিশ্বকাপ: মাত্র ২৫৯ সেকেন্ডে আর্জেন্টিনাকে বাঁচালেন লিওনেল মেসি